• Home
  • জেলার খবর
  • বাংলায় বামেদের সঙ্গে হবে না জোট, একা লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের

বাংলায় বামেদের সঙ্গে হবে না জোট, একা লড়াইয়ের সিদ্ধান্ত কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল কংগ্রেসের তরফ থেকে। কী সেই সিদ্ধান্ত? এবারের বিধানসভা নির্বাচনে আর হাত শিবির জোটে যাবে না বামেদের সঙ্গে। এবারের ভোটে একাই লড়াই করবে তারা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে পড়েছে জোড় শোরগোল। যদিও এমনটা যে এবার হতে পারে, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল।

বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বৈঠক হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের এবং তারপরই একলা চলো পথের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের বৈঠকে ছিলেন দলের সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী, সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং সাধারণ সম্পাদক, তথা প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক, গুলাম আহমেদ মীর। বৈঠকের পরই মীরের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে এবার বাংলার বিধানসভা নির্বাচনে একাই লড়াই করবে কংগ্রেস।

মীর বলেন, “আমাদের দলের কর্মী ও সমর্থকদের মনোবল নষ্ট হয়ে যায় সিপিএমের সাথে জোট করলে আর সেই কারণেই নেতৃত্বের তরফ থেকে একা লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের কর্মী-সমর্থকরা চান যে আমরা সমস্ত আসনে একাই লড়ি।” প্রসঙ্গত, এআইসিসিতে গুলাম আহমেদ মীর জোট রাজনীতির বিষয়ে একজন এক্সপার্ট হিসেবে পরিচিত। উপত্যকায় ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়াইয়ে তাঁর এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শুধু তাই নয়, ঝাড়খন্ডে হেমন্ত সরেনের দলের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করে গেরুয়া শিবিরকে দ্বিতীয়বার পরাস্ত করতে তিনি সফলও হয়েছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জোট নিয়ে বামেদের সঙ্গে মতপার্থক্য চলছিল কংগ্রেসের। সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিমের তরফ থেকে একাধিকবার আক্রমণ করা হয় হাত শিবিরকে। কিন্তু তারাও পাল্টা দেয় বামেদের এবং পরিষ্কার করে দেয় যে তাদের সিদ্ধান্ত তারা নিজে নেবে এবং ঠিক সময়ে নেবে। অবশেষে জোট করবে কি করবে না, সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল কংগ্রেস। এবার দেখার বিষয় যে একা লড়াই করে নিজেদের ঝুলিতে কটা আসন তুলতে সফল হয় কিনা হাত শিবির। শেষ পর্যন্ত কি হয়, সেদিকেই এখন নজর রয়েছে বঙ্গবাসীর।

Releated Posts

মোদীকে নিয়ে বিতর্কিত মন্তব্য: প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনার পর কিশোরীর ওপর থেকে এফআইআর তুলে নিল দিল্লি পুলিশ

প্রধানমন্ত্রী নিজেই কিছু দিন আগে একটি ভিডিয়োবার্তায় দেশের তরুণ প্রজন্মকে ক্ষমা করে দিয়েছিলেন। মনে করা হচ্ছে, তার পরেই…

ByByHafizur Rahaman Aug 3, 2026

গুরুগ্রামে চাঞ্চল্য: উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর ঝুলন্ত দেহ, স্ত্রী আটক ও পরিবারের বিস্ফোরক অভিযোগ

দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডেকেও সাড়া মেলেনি স্বামীর। শেষপর্যন্ত কোনওক্রমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে ওই মহিলা…

ByByHafizur Rahaman Aug 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top