• Home
  • খেলা
  • চোট সারিয়ে মাঠে নেমে স্বাচ্ছন্দে ব্যাটিং তিলকের

চোট সারিয়ে মাঠে নেমে স্বাচ্ছন্দে ব্যাটিং তিলকের

Image

দেবজিৎ মুখার্জি: চোট সারিয়ে মাঠে নেমেই দুর্দান্ত ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার অন্যতম তরুণ তারকা তিলক বর্মা। আমেরিকার বিরুদ্ধে ‘ভারত এ’ দলের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে বেশ স্বাচ্ছন্দেই ব্যাটিং করতে দেখা যায় তাঁকে। বিস্তারিতভাবে বলতে গেলে, যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, তাঁকে দেখেই মনে হয়নি যে তিনি কোনরকমের সমস্যার মধ্যে রয়েছেন। অর্থাৎ তিনি যে সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীরের চিন্তা কমিয়েছেন, তা বলাই যায়। 

আর কদিন পরই মহাযুদ্ধ। চলতি মাসের ৭ তারিখ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অংশগ্রহণকারী সকল দলই জয়কে পাখির চোখ করে যে জোরদার প্রস্তুতি চালাচ্ছে, তা না বললেও বোঝা যায়। মাঠে যাতে কোনরকমের কোন সমস্যার মুখোমুখি না হতে হয় ম্যাচ চলাকালীন, তার জন্য এখন থেকেই মন দিয়ে অনুশীলন করছেন সমস্ত দলের ক্রিকেটাররা। বলা ভালো, দীর্ঘ সময় ধরে নেটে ঘাম ঝরাচ্ছেন ব্যাটার থেকে বোলার সকলেই।

এই মুহূর্তে সকল অংশগ্রহণকারী দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতের এ দল, যা বিশেষ করে তৈরি হয়েছে আইপিএলে খেলা ক্রিকেটারদের নিয়ে। কিন্তু সিনিয়র দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও হেড কোচ গৌতম গম্ভীরের ফোকাস বেশি ছিল তিলক বর্মার উপর। কারণ তিনি বিশ্বকাপ দলে রয়েছেন বলে। কিন্তু তিলক যে ইনিংস খেলেন, তা দেখে যে গম্ভীর ও সূর্যের চিন্তা কমেছে, তা বলাই বাহুল্য। ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলেছেন তিলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিনি যখন ব্যাট করছিলেন, তখন মনেই হয়নি যে তিনি চোট সারিয়ে ২২ গজে ফিরেছেন। সবমিলিয়ে, তিলকের ব্যাটিং স্বস্তি দিয়েছে সিনিয়র দলের অধিনায়ক থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সকলকেই। 

প্রসঙ্গত, আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। প্রথমে ব্যাট করে ভারত এ দল নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। সর্বোচ্চ ১০৪ রান করেন জগদিশান। এছাড়া আয়ুশ বাদোনি করেন ৬০। আমেরিকার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন আলি খান, জাসদীপ সিং ও শুভম রাঞ্জানে। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষ হওয়ার দু’বল আগে ২০০ রানে অলআউট হয়ে যায় আমেরিকা। দলের কোনও ব্যাটারই অর্ধশতরান বা শতরান করেননি। ভারত এ দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন রবি বিশ্নই, দুটি করে উইকেট পান খালিল আহমেদ ও নমন ধীর এবং একটি করে উইকেট নিজের ঝুলিতে তোলেন অশোক শর্মা, তিলক বর্মা ও আয়ুশ বাদোনি।

Releated Posts

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

স্পেনের বিরুদ্ধে গোলশূন্যভাবে শেষ করে ইতিহাস গড়লো কেপ ভার্ডে

ইতিহাস গড়লো প্রথমবার বিশ্বকাপ খেলা কেপ ভার্ডে। নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ ড্র দিয়ে শেষ করল তারা। তাও…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top