• Home
  • জেলার খবর
  • “রেকর্ড ভোটে জিতবে” তৃণমূলের জয় নিয়ে আশাবাদী রচনা

“রেকর্ড ভোটে জিতবে” তৃণমূলের জয় নিয়ে আশাবাদী রচনা

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: আসন্ন বিধানসভা নির্বাচনে কত আসনে জয় পেয়ে ফের ক্ষমতায় আসবে শাসকদল তৃণমূল কংগ্রেস? সিঙ্গুর থেকে এবার তা জানালেন তৃণমূল কংগ্রেসের হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কী বক্তব্য তাঁর? তারকা সাংসদের বক্তব্য, এবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড ভোটে জিতবে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করলেন যে এদিনের সমাবেশ প্রমাণ করে দিয়েছে যে ঘাসফুল শিবিরের উপর মানুষের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।

বিজেপিকে একহাত নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকের এই সমাবেশ প্রমাণ করে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের উপর আপনাদের ১০০ ভাগ শ্রদ্ধা রয়েছে। লড়াই শুরু এখান থেকে। এখনো মানুষ দেখেনি বাংলার জোর বা দাপট। একদিকে দশ কোটি মানুষ, একদিকে বিজেপি সরকার।” মুখ্যমন্ত্রীর সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারে দেখার মতো। বলা ভালো, উপচে পড়া ভিড় ছিল। 

তবে এখানেই থেমে যাননি রচনা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে কত আসনে জয় পাবে দল, সেটিও তিনি তুলে ধরেন। হুগলির সাংসদের বক্তব্য, “১৮৪ ছিল ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা। মানুষকে ভুল বোঝানো শুরু করলো সমস্ত বিরোধী দল। ২০১৬ সালে জেতে ২১১ আসন। আবারো চেঁচাতে শুরু করে বিরোধীরা। ২০২১ সালে তৃণমূলের ভোট দাঁড়ায় ২২৬।” এরপর প্রশ্ন ছুড়ে দেন রচনা বন্দ্যোপাধ্যায়। “২০২৬, কী হতে চলেছে বুঝতে পারছেন? তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে জিততে চলেছে।” এবার দেখার বিষয় যে এবারের ভোটে আসন সংখ্যা বাড়ে কিনা ঘাসফুল শিবিরের। কী হয় অবশেষে, সেটাই এখন দেখার।

Releated Posts

আরও চাপে অভিষেক-সুমিত! ফের অভিযোগ দায়ের তাঁদের বিরুদ্ধে

বিজেপি নেতা অভিজিৎ দাস, ওরফে ববিকে, সঙ্গে নিয়েই ডায়মন্ড হারবার থানায় অভিযোগ দায়ের করলেন ডায়মন্ড হারবার থানার সরিষা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

“দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি” শুভেন্দুর অভিযোগের পাল্টা দিলেন ববি

ফিরহাদ হাকিমের বক্তব্য, “বিল্ডিং ডিপার্টমেন্ট প্ল্যান অনুমোদন করে। দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি। আর আমার কাছে প্ল্যান আসার কথাও…

ByByHafizur Rahaman Jun 25, 2026

তারাতলায় বিপর্যয়: আপাতত বন্ধ উদ্ধারকাজ

আপাতত উদ্ধারকাজ বন্ধ করা হয়েছে তারাতলার ধসে পড়া গুদামে। বিশাল বৃষ্টি এবং তার উপর লাগাতার বাজ পড়ায় কিছুক্ষনের…

ByByHafizur Rahaman Jun 25, 2026

সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধের নির্দেশ শুভেন্দুর, গঠন কমিটি

তিনি সমস্ত নির্মীয়মান বিল্ডিংয়ের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এদিন বিধানসভায় তিনি বিবৃতি দেন এবং সেখানেই সরাসরি নিশানা…

ByByHafizur Rahaman Jun 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top