• Home
  • জেলার খবর
  • শুভেন্দুর মনোনয়ন জমা নিয়ে কালীঘাটে অশান্তির ঘটনায় সাসপেন্ড ৪ পুলিশ আধিকারিক

শুভেন্দুর মনোনয়ন জমা নিয়ে কালীঘাটে অশান্তির ঘটনায় সাসপেন্ড ৪ পুলিশ আধিকারিক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কালীঘাটে অশান্তির ঘটনায় সাসপেন্ড করার নির্দেশ জারি করা হয়েছে ৪ পুলিশ আধিকারিককে।

কমিশনের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে সাউথ ডিভিশনের ডেপুটি কমিশনার ডিসি – ২ সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে। পাশাপাশি, নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও।

কমিশনের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে, এই নির্দেশ কার্যকর করতে হবে ৫ তারিখে সকাল এগারোটার মধ্যে এবং জমা দিতে হবে রিপোর্ট। উল্লেখ্য, ঘটনার পর ইতিমধ্যেই দুই ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছিল লালবাজারের তরফ থেকে। সেদিন তাঁদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছিল এলাকার নিরাপত্তার। কেন নিয়ন্ত্রণে আনা যায়নি পরিস্থিতি এবং অনুমতি ছাড়া জমায়েত কীভাবে হতে দেওয়া হল, সেই ব্যাপারে জবাব চাওয়া হয় তাঁদের কাছে।

Releated Posts

“একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হয়েছিল” স্বরূপের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন দেব

দেবের দাবি, তাঁকেও একসময়ে ক্ষমা চাইতে চাপ দেওয়ার পাশাপাশি কাজ বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর আরও…

ByByHafizur Rahaman Jun 5, 2026

“এখন হিসেব হবে সব অন্যায়ের” স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি নিয়ে বললেন সুকান্ত

কড়া সুরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিভিন্ন অন্যায় করেছে দুই ভাই মিলে। ভাই মস্তানি মারত দাদার নাম নিয়ে। এখন…

ByByHafizur Rahaman Jun 5, 2026

স্বরূপের গ্রেফতারির পর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ স্থানীয়দের

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর শুক্রবার ‘বিশ্বাস ব্রাদার্স’এর সুরুচি সংঘে ক্ষোভ উগরে প্রবেশ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্লাবের উপর…

ByByHafizur Rahaman Jun 5, 2026

তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বড়সড় রদবদলের পথে হাঁটলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে তাঁর বাসভবনে হয় জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক।…

ByByHafizur Rahaman Jun 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top