• Home
  • দেশ
  • “আপনি নিজেই দায়ী” নীতিশকে খোঁচা লালু কন্যার

“আপনি নিজেই দায়ী” নীতিশকে খোঁচা লালু কন্যার

Image

দেবজিৎ মুখার্জি: বিহার রাজনীতিতে এই মুহূর্তে তোলপাড় ফেলে দিয়েছে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেওয়া। এরপরই তাঁকে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। কী বক্তব্য তাঁর? সমাজমাধ্যম থেকে তিনি এই বিষয় নিজের অবস্থান জানান এবং দাবি করেন যে গেরুয়া শিবিরের তরফ থেকে বাধ্য করা হয়েছে নীতিশকে সরে দাঁড়ানোর জন্য। এখানেই শেষ নয়, তিনি নীতিশ কুমারকে বিজেপির পুতুল বলেও কটাক্ষ করেন। 

এখন গোটা বিহারজুড়ে একটাই আলোচনার বিষয় এবং সেটি হল নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদ ছাড়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের তরফ থেকে বলা হয়েছে যে তাঁর পক্ষে আর চাপ নেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি যাবেন রাজ্যসভায়। তাঁর দল জেডিইউর ভিতরে নাকি এমন সিদ্ধান্তই নেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত মনোনয়ন জমার শেষদিনের আগে হয়ে যাবে। জেডিইউ সূত্রের বক্তব্য, নীতিশ রাজ্যসভায় চলে গেলে তাঁর পুত্র নিশান্ত সরাসরি উপমুখ্যমন্ত্রী হতে পারেন। তবে বিজেপি সূত্রের বক্তব্য, খুব জোর উপমুখ্যমন্ত্রী হতে পারেন নিশান্ত। মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসবেন বিজেপির কেউ। এমনও বলা হচ্ছে যে জীবনের শেষদিকে এসে নীতিশ গেরুয়া শিবিরের কথায় আসন ছেড়ে ছেলের ভবিষ্যৎ শক্ত করতে চাইছেন।

এই বিষয়টি নিয়ে নীতিশ কুমারকে খোঁচা দিলেন লালুপ্রসাদ যাদবের কন্যা রোহিনী আচার্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “নিজের বন্ধুদের সঙ্গে লাগাতার বিশ্বাসঘাতকতা করেছেন নীতীশ কুমারজি। আপনি নিজেই দায়ী এই দুর্দশার জন্য। আপনার সঙ্গে আজ যা ঘটছে, আপনিই তার উপযুক্ত প্রাপক।”

পোস্টে তিনি আরো লিখেছেন, তাঁর চেয়ার আঁকড়ে থাকার ইনেট টেন্ডেন্সির জন্য তিনি আজ হয়ে গেছেন বিজেপির হাতের পুতুল, যারা জনপ্রিয় কবর খোঁড়ার জন্য নিজেদের জোটসঙ্গীদের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই পর্বে আর কি দেখা যায়। তবে গোটা বিষয়টি ঘিরে যে এই মুহূর্তে বিহারে একাধিক প্রশ্ন উঠেছে, তা না বললেও বোঝা যায়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top