রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ

Image

দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশের পরই জোরদার প্রস্তুতি নেওয়া শুরু করেছিল রাজনৈতিক দলগুলি। প্রার্থী তালিকা প্রকাশ করে নানা জায়গায় জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিও নিজেদের মতো করে দলীয় প্রচার চালিয়ে যাচ্ছে। একই অবস্থা বাম, কংগ্রেস সহ বাকি দলগুলিরও।

এই আবহে রবিবার ভোটমুখী বাংলার মাটিতে প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সকাল সাড়ে নটায় তিনি নামবেন অন্ডাল বিমানবন্দরে। তাঁর জনসভা রয়েছে বাঁকুড়ার সোনামুখী, পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং কাথিঁতে। স্বাভাবিকভাবেই বিজেপি কর্মী-সমর্থকদের উন্মাদনা যে একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার বিষয় যে কি বার্তা দেন যোগী আদিত্যনাথ।

প্রসঙ্গত, বঙ্গ বিজেপিকে মজবুত করতে রাজ্যে জোরদার প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে দিল্লির দুই বড় মাথার লাগাতার প্রচার ভোটবাক্সে ব্যাপক প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, রাজ্যে প্রচার করে গেছেন গেরুয়া শিবিরের নয়া সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত বঙ্গ বিজেপি প্রভাব ফেলতে পারে কিনা এবারের নির্বাচনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top