• Home
  • দেশ
  • নানা অশান্তির মাঝে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল

নানা অশান্তির মাঝে লোকসভায় পেশ হল মহিলা সংরক্ষণ বিল

Image

দেবজিৎ মুখার্জি: চরম বিরোধিতা, স্লোগান সহ নানা অশান্তির মধ্যে অবশেষে লোকসভায় পেশ হল ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সংশোধনী বিল। প্রথমে কংগ্রেস সাংসদ কেসি বেনুগোপাল মহিলা সংরক্ষণ বিল পেশ হওয়ার আগে ভোটাভুটির দাবি জানান। তবে প্রথমে রাজি হননি স্পিকার। অবশেষে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় ভোটাভুটিতে রাজি হন এবং তাতে সরকারপক্ষ সহজে জয় পায়।

বিল পেশের পক্ষে পড়ে ২০৭টি এবং বিপক্ষে পড়ে ১২৬টি ভোট। যদিও দু’পক্ষেরই বহু সাংসদ উপস্থিত ছিলেন না। এনডিএর ৮৬ জন সাংসদ এবং বিরোধীপক্ষের আরো বেশি সাংসদ উপস্থিত ছিলেন না। এদিন মহিলা সংরক্ষণ বিলের পাশাপাশি লোকসভার আসন সংখ্যা ৮৫০তে বাড়ানোর প্রস্তাব সহ আসন পুনর্বিন্যাস বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিলও পেশ করা হয়।

বিল পেশের অনুমতি পাওয়ার পর, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, তা নিয়ে বিস্তারিত আলোচনা শুরু হয়েছে লোকসভায়। এছাড়া এই অশান্ত পরিস্থিতির প্রভাব পড়ে রাজ্যসভাতেও। সারাদিনের জন্য মুলতবি করে দেওয়া হয় অধিবেশন।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top