• Home
  • জেলার খবর
  • “তার আগে দিল্লি থেকে তাড়াবো” বিজেপিকে হুঁশিয়ারি মমতার

“তার আগে দিল্লি থেকে তাড়াবো” বিজেপিকে হুঁশিয়ারি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: শনিবার কাশীপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়ার হয়ে প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা মঞ্চ থেকে ফের একের পর এক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করেন তিনি। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো পরিষ্কার করে দেন যে তিনি কাউকে তাড়াতে দেবেন না, বরং তার আগে দিল্লি থেকে বিজেপিকে তাড়াবেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের হিসাব তুলে ধরে জানান যে তিনি সম্মান করেন জনজাতিকে। পাশাপাশি, ডবল ইঞ্জিন সরকার শাসিত রাজ্যগুলিতে জনজাতি সম্প্রদায়ের উপর হওয়া অত্যাচারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সব ধর্ম, জাতপাত আছে। সমস্ত ধর্মকে আমরা শ্রদ্ধা করি। দুর্গা, কালী, শীতলা পুজো করি। ভোটের রাজনীতি করে বিজেপি বলবে এটা করব। ডাবল ইঞ্জিন সরকার ওড়িশায়। কী অত্যাচারবাজনজাতিদের উপরে! উত্তরপ্রদেশেও।”

গেরুয়া শিবিরকে এসআইআর ইস্যুতে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “তাড়াতে চাইছে ডিটেনশন ক্যাম্প করে। একটা লোককেও তাড়াতে দেব না, বিজেপিকে তার আগে দিল্লি থেকে তাড়াবো। মনে রেখো, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা আর ভ্যানিশ বিজেপি। টাকা দিয়ে আমাদের লোকজনকে চেষ্টা করবেন না কেনার। তাতে লাভ হবে না। মনে রাখবেন পিছে যম আছে, পথ নেই পালাবার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top