• Home
  • জেলার খবর
  • “মিষ্টি পাঠাবো দিল্লি দখলের পর” বিজেপিকে কটাক্ষ মমতার

“মিষ্টি পাঠাবো দিল্লি দখলের পর” বিজেপিকে কটাক্ষ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: এই মুহূর্তে জাতীয় রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ না হওয়া। বিরোধীরা বিষয়টিকে এক সাফল্য হিসেবে দেখছে। তা নিয়েই তারকেশ্বরের সভামঞ্চ থেকে মোদি সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটাভুটিতে কেন্দ্রের হারকে পতনের শুরু বলেই তিনি দাবি করলেন।

এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, লোকসভায় সাম্প্রতিক ভোটাভুটির ফল প্রমাণ করে দেয় যে ভিত নড়বড়ে হয়ে গিয়েছে কেন্দ্রের। তিনি বলেন, “যা রায় হয়েছে লোকসভায়, তাতে টিকবে না এই সরকার। পতন ছাব্বিশেই শুরু হয়ে গিয়েছে। যাব যাব করছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে পাশ হয়েছিল মহিলা বিল। সমর্থন আমরা সকলেই করেছিলাম। ভোট পেয়েছিল সাড়ে ৪০০র বেশি। আজ পর্যন্ত সেই মহিলা বিল কার্যকর কেন হয়নি?”

এদিন দিল্লি দখলেরও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে তিনি বলেন, “ওদের প্রথম পরশু থেকেই শুরু হয়ে গিয়েছে। দেখছেন তো হেরেছে লোকসভায়। ফের পরাজিত হবে। বিজেপি দিল্লিতে থাকবে না। বাংলাকে টার্গেট করলে, আমরাও টার্গেট করি দিল্লিকে। বুঝে নেব আগামীদিন। রেখে দিন নাম, ঠিকানা, ফোন নম্বর। ওদের মিষ্টি পাঠাবো দিল্লি দখল করার পর। পাঠাবো একটা নাড়ু করে।”

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top