• Home
  • জেলার খবর
  • “১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠাব” সুকান্ত সহ বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

“১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠাব” সুকান্ত সহ বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ দিনাজপুর: “১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠাব” বালুরঘাটের সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, তৃণমূল কংগ্রেস রিপোর্ট কার্ড দল আনবে, অন্যদিকে সুকান্ত মজুমদার কেন্দ্রের আনুন। এরপরই তিনি জানান যে ১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠানোর কথা। 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলায় জনসভা করছেন প্রার্থীদের সমর্থনে এবং একের পর এক ইস্যু তুলে আক্রমণ করে যাচ্ছেন গেরুয়া শিবিরকে। শুধু তাই নয়, ভোটে জয় নিয়েও আশাবাদী দুজনে। 

এই আবহে মঙ্গলবার বালুরঘাট টাউন ক্লাব মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের উন্নয়নমূলক কাজের হিসেব দেন এবং এলাকার উন্নয়ন নিয়ে একহাত নেন সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, “এখানে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তিনি স্থাপন করতে পারেননি কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও। পূরণ করা হয়নি জাতীয় সড়কের পরিধি বাড়ানো বা সম্প্রসারণের যে বহুদিনের দাবি ছিল, সেটা। অবাক করার মতো ব্যাপার হলো, একদিন একটা প্রশ্ন পর্যন্ত করেননি সুকান্ত মজুমদার সংসদে বালুরঘাটের মানুষের জন্য।”

গেরুয়া শিবিরের শীর্ষ নেতাদের আক্রমণ করে অভিষেক বলেন, “এই কারণেই আমরা বাংলা বিরোধী বলি, দিল্লির ক্রীতদাস বলি এদের।” সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেকের বক্তব্য, “আমরা আনবো আমাদের সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড। কেন্দ্রের রিপোর্ট কার্ড আনুন সুকান্ত মজুমদার। ১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠাব। গত ৫ বছরে কেন্দ্র থেকে বাড়তি ১০ পয়সার অনুদানও আনতে পারেননি বিজেপির বিধায়ক বা সাংসদরা।” এবার দেখার বিষয় যে এই অধ্যায়ে আগামীদিনে আর কি হয়। ভোটের আগে এই নিয়ে নতুনকিছু দেখা যায় কিনা, সেটার উপরেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। 

Releated Posts

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top