দেবজিৎ মুখার্জি: জাতির উদ্দেশে ভাষণ মঞ্চ থেকে সরাসরি বিরোধীদের চরম আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিরোধীদের উপর দায় চাপালেন তিনি ‘নারীশক্তি বন্দন’ বিল সংসদে পাশ না হওয়ার জন্য। তা নিয়ে নয়া রাজনৈতিক তরজা শুরু হল।
প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীরা মুক্তি পাবে না নারীশক্তির বিরোধিতার পাপ থেকে। তার শাস্তি পেতেই হবে কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টির মতো দলকে। গণতন্ত্রের কাছে লজ্জা। শুধু প্রস্তাব ছিল না এই বিল, নারীর আত্মসম্মানের প্রশ্ন ছিল এই বিল।”
বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, “এই বিল প্রচেষ্টা ছিল সবাইকে একত্রিত করার। উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিম সব রাজ্যেকে শক্তিবৃদ্ধির প্রয়াস ছিল নারীশক্তি বন্দন সংশোধন। এই বিল সমান অনুপাতে শক্তিবৃদ্ধির কৌশল ছিল। গোটা দেশের সামনে এই প্রয়াসকে গণহত্যা করল কংগ্রেস, ডিএমকে, তৃণমূল।”



By














