দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলা উত্তপ্ত একাধিক ইস্যুতে। তার মাঝে হইচই ফেলে দিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাইরাল ভিডিও। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র নিন্দা করা হয়েছে।
যদিও হুমায়ুন কবির এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। শুধু তাই নয়, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ঘাসফুল শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তাদের তোলা অভিযোগের সত্যতা প্রমাণ করার। তা না করতে পারলে তিনি কি করবেন, তাও জানিয়েছেন।
হুমায়ুন কবির বলেন, “কারও সাথে কথা হয়নি আমার। বিজেপির সঙ্গে আমার কোনও অর্থনৈতিক চুক্তি হয়েছে, ক্ষমতা থাকলে তা প্রমাণ করুন। প্রমাণ করুক পিএমওর সঙ্গে, শুভেন্দুর সঙ্গে কোনও আঁতাতের।” এরপর তাঁর হুঁশিয়ারি, “না পারলে দুই হাজার কোটি টাকার মামলা করব তৃণমূলের বিরুদ্ধে।”



By










