• Home
  • জেলার খবর
  • “বাড়িতে ঢুকে মারব” খোয়াজা আসিফের মন্তব্যের পাল্টা দিলেন অভিষেক, আক্রমণ করলেন কেন্দ্রকেও

“বাড়িতে ঢুকে মারব” খোয়াজা আসিফের মন্তব্যের পাল্টা দিলেন অভিষেক, আক্রমণ করলেন কেন্দ্রকেও

Image

দেবজিৎ মুখার্জি: সোমবার হরিশচন্দ্রপুর ও চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে একটি রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শো থেকেই তিনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ গোটা বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “কালকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী.. তাঁর নাম হচ্ছে খোয়াজা আসিফ, সে বলছে উড়িয়ে দেব কলকাতা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী চুপ। কাগজে লিখে রাখছি খোয়াজা আসিফের নামটা। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া জোটের সরকার হবে… বাড়িতে ঢুকে মারব। পাকিস্তানে বসে ওড়ানোর হুমকি দেবে কলকাতা, আর প্রধানমন্ত্রী এখানে এসে কোচবিহারে সভা করবে আর তৃণমূলকে হাটাও বলবে।”

ঘাসফুল শিবিরের সেনাপতি আরো বলেন, “সাধারণ মানুষের উপর অত্যাচার না করে স্বাধীনতা দেওয়া হোক বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে, পাকিস্তানে গিয়ে লাহোর আর রাওয়ালপিন্ডি দখল করার।” গেরুয়া শিবিরকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মোদিই একমাত্র নেতা যিনি দেশের অন্দরেই নিজের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার করছেন সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে, কিন্তু অন্যান্য দেশগুলি তাদের বাহিনীকে ব্যবহার করে মোকাবিলা করছে দেশের বাইরের শত্রুদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top