• Home
  • জেলার খবর
  • কেন চতুর্থবার ক্ষমতায় আনা উচিত তৃণমূলকে? ময়নাগুড়ির সভা থেকে যা বললেন মমতা…..

কেন চতুর্থবার ক্ষমতায় আনা উচিত তৃণমূলকে? ময়নাগুড়ির সভা থেকে যা বললেন মমতা…..

Image

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা টিকিয়ে রাখার লক্ষ্যে বুধবার রাজ্যজুড়ে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ময়নাগুড়ির সভা থেকে তৃণমূল সুপ্রিমো জানান কেন রাজ্যবাসীকে চতুর্থবার ক্ষমতায় আনতে হবে ঘাসফুল শিবিরকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, কারণ হিসেবে, জনকল্যাণমুখী প্রকল্পগুলির কথা তুলে ধরা হয়। তাঁর বক্তব্য, “যতদিন বাঁচবেন ততদিন লক্ষীর ভান্ডার পাবেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে। বাচ্চাদের শিক্ষা পাবেন বিনামূল্যে। রেশন পাবেন বিনামূল্যে। ফ্রিতে সকলে চিকিৎসা পাবেন।” বিরোধীদের কটাক্ষ করে তাঁর দাবি, ঘাসফুল শিবির তাদের মত মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। পাশাপাশি এও দাবি করেন যে তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। 

কেন বিজেপিকে ভোট দেওয়া উচিত নয়, সেই কারণটিও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তিনি বলেন, “মনে আছে নোটবন্দির লাইনের কথা? এত হিংসুটে দল বিজেপি যে নাম কেটে দিয়েছে আপনাদের অনেক মহিলাদের। শ্বশুরবাড়ি গিয়েছে মেয়েরা, স্বাভাবিকভাবেই বদলেছে পদবি। কিন্তু সব বাদ দিয়েছে ওরা। বাদ দিয়েছে অনেক রাজবংশীকে। এনআরসির নোটিস দিয়েছে কত মানুষকে। ২২০ জন মারা গিয়েছে এসআইআরের লাইন দিয়ে। আত্মা কাঁদছে ওদের। জবাব দিতে হবে তোমাদের।” পেট্রোলের দাম ভাড়া নিয়ে সেখানে আওয়াজ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ফের দাম বেড়েছে পেট্রলের। দাম বেড়েছে সবকিছুর। কিন্তু আমার হাতে এখন কিছু নেই। যা আমার হাতে আছে, তা হচ্ছে শুধু মানুষ।” কমিশনের নোটিফিকেশনে বিজেপির স্ট্যাম্প, অতিরিক্ত ভোটার তালিকা মাঝরাতে প্রকাশ, সবটা নিয়েই গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Scroll to Top