• Home
  • জেলার খবর
  • বহরমপুরের পরিবর্তে কেন সামশেরগঞ্জে রাহুলের সভা? জবাবে যা বললেন অধীর…..

বহরমপুরের পরিবর্তে কেন সামশেরগঞ্জে রাহুলের সভা? জবাবে যা বললেন অধীর…..

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে খুশির হাওয়া বইছে হাত শিবির, অর্থাৎ কংগ্রেসের, কর্মী-সমর্থকদের মধ্যে। বাংলার মাটিতে প্রচারে আসছেন দলের দুই হেভিওয়েট রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। স্বাভাবিকভাবেই তাঁদের বঙ্গ সফর ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে কংগ্রেস-পন্থীদের। বলা ভালো, সকলেই এখন সেদিনের অপেক্ষায় রয়েছেন। 

বাংলার মাটিতে তিনটি সভা করার কথা রাহুল গান্ধীর। ১৪ এপ্রিল পরপর সভা করবেন রাগা। প্রথমে করবেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। এরপর সেখান থেকে যাবেন মালদা এবং তারপর রায়গঞ্জ। এরপর কলকাতা পৌঁছে তিনি সেখান থেকে দিল্লি চলে যাবেন। তবে এই সফরের মাঝেও প্রশ্ন উঠছে যে যখন মুর্শিদাবাদেই সভা হবে, তখন অধীর চৌধুরীর গড় বহরমপুর ছেড়ে কেন সামশেরগঞ্জ। তার উপর বহরমপুর থেকে প্রার্থী হয়েছেন এবার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেস ও মুর্শিদাবাদ প্রসঙ্গ উঠলেই সবার আগে নাম উঠে অধীর চৌধুরীর। দলের ভিতরেই এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, “রাহুল গান্ধীর একটি করে সভা করার কথা রয়েছে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি মহকুমা এলাকায়। তাঁর সেই নির্বাচনী প্রচার সভা শুরু হবে জঙ্গিপুর মহকুমা এলাকা দিয়ে। এরপরেও তিনি রাজ্যে আসবেন সভা করতে। তখন তাঁকে প্রস্তাব দেওয়া হবে মুর্শিদাবাদ জেলার অন্য মহকুমা এলাকায় সভা করার জন্য।” এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। কবে ও কোথায় কোথায় সভা হয় রাহুলের, সেদিকেই এখন তাকিয়ে কংগ্রেসের কর্মী-সমর্থকরা।

Releated Posts

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top