• Home
  • দেশ
  • “কেন কণ্ঠরোধ করা হচ্ছে আমার?” দলের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন রাঘব

“কেন কণ্ঠরোধ করা হচ্ছে আমার?” দলের বিরুদ্ধে ক্ষোভ উগরালেন রাঘব

Image

দেবজিৎ মুখার্জি: অনেকদিন ধরেই আম আদমি পার্টির রাজ্যসভার ডেপুটি লিডার পদে ছিলেন রাঘব চাড্ডা। বৃহস্পতিবার তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় দলের তরফ থেকে। শুধু তাই নয়, দলের তরফ থেকে এও জানানো হয় যে তাঁকে যেন বলতে না দেওয়া হয় দলের সময় থেকে। তাঁর পরিবর্তে সেই দায়িত্ব পেয়েছেন অশোক মিত্তাল, যিনি দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বলে পরিচিত। বিষয়টিকে ঘিরে এই মুহূর্তে ব্যাপক হইচই পড়েছে দিল্লি রাজনীতিতে। একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিষয়টি নিয়ে।

শুক্রবার সকালে সমাজমাধ্যমে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাঘব। তাঁর বক্তব্য, “রাজ্যসভাকে আপ নেতৃত্ব বলেছেন, আমায় যাতে আর না দেওয়া হয় বলতে। আমি বুঝতে পারছি না কেন কণ্ঠরোধ করা হচ্ছে আমার? আমি তো কথা বলি সাধারণ মানুষের। কথা বলেছি বিমানবন্দরের দামি খাবার, গিগ কর্মীদের সমস্যা, ব্যাঙ্কের বিষয় নিয়ে। তাতে সুবিধা হয় আম আদমির। তাতে সমস্যাটা ঠিক কোথায় আপের? তিনি আরো বলেন, “কেন কণ্ঠরোধ করছে ওরা আমার? মানুষের কথা বলা অপরাধ কি?” এরপর একপ্রকার হুঁশিয়ারি দেন রাঘব চাড্ডা। তাঁর বক্তব্য, “আমাকে নীরব করা যাবে হয়তো, কিন্তু হারানো যাবে না। পাশে থাকব মানুষের। তাদের কথা বলব।” 

প্রসঙ্গত, দীর্ঘদিন দলে কোনঠাসা ছিলেন রাঘব চাড্ডা। শোনা যায়, দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এমনকি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল রেহাই পাওয়ার পর তাঁর সঙ্গে দেখা করেননি। সমাজমাধ্যমেও কোনও বার্তা দেননি। এরপরই বৃহস্পতিবার তাঁকে সরিয়ে দেওয়া হয় রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে। এবার দেখার বিষয় যে জল কতদূর গড়ায়। আগামীদিনে তিনি দলের সঙ্গে থাকেন নাকি গেরুয়া শিবিরের পতাকা ধরেন, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top