• Home
  • জেলার খবর
  • “কেন সবটা না দেখে এমন সিদ্ধান্ত?” গ্যাস সংকট নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

“কেন সবটা না দেখে এমন সিদ্ধান্ত?” গ্যাস সংকট নিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মধ্যপ্রাচ্যের চলতি সংঘাতে চাপে পড়েছে গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতবর্ষও। সকলের মতো তারাও জ্বালানি সংকটে ভুগছে। চাপ পড়েছে বাংলাতেও। ঘাটতি দেখা গিয়েছে এলপিজিতে। একধাক্কায় দামও বেড়েছে। এমন পরিস্থিতির জন্য কেন্দ্রকেই দায়ী করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কেন্দ্রের ভুল সিদ্ধান্তের জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগামীকাল, বৃহস্পতিবার, তাঁর তরফ থেকে ডাকা হয়েছে জরুরি বৈঠক।

বুধবার এক ইলেকট্রনিক মিডিয়াকে জরুরি বৈঠকের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের ২৫ দিন অন্তর রান্নার গ্যাস বুক করাকে তিনি কটাক্ষ করেন। কেন সবটা খতিয়ে না দেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, কত গ্যাস ভান্ডার স্টক রয়েছে, তাও তিনি জানানোর কথা বলেন। তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে সাপ্লাই চালু রাখুক কেন্দ্র এবং দরকারে অর্থ দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার। এমন শোচনীয় পরিস্থিতিতে কী কী আয়োজন করতে পারে রাজ্য, তা নিয়ে তিনি জরুরি বৈঠক ডেকেছেন। 

মূলত, প্রশাসনের আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন কালোবাজারি রুখতে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ভারত সরকার তথ্য দিক সংসদের অধিবেশনে দেশের ভান্ডারে কত গ্যাস স্টকে রয়েছে। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেছেন যেন মজুত থাকা গ্যাসগুলি প্রত্যেক রাজ্যকে সমান করে ভাগ করে দেওয়া হয়। এছাড়া গ্যাসের সাপ্লাই যাতে জারি থেকে, তাও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, দরকার হলে রাজ্যবাসীর কথা মাথায় রেখে অর্থের ব্যবস্থা করা হবে রাজ্যের তরফ থেকে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top