• Home
  • জেলার খবর
  • “কে সামাল দেবে?” কমিশনের বদলি মামলায় আদালতে প্রশ্ন কল্যাণের

“কে সামাল দেবে?” কমিশনের বদলি মামলায় আদালতে প্রশ্ন কল্যাণের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশের পর একের পর এক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যা ঘিরে রাজনৈতিক তরজা বর্তমানে তুঙ্গে বাংলায়। কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস। 

সোমবার শুনানিতে রাজ্য সরকারের হয়ে প্রশ্ন করেন বিশিষ্ট আইনজীবী, তথা দলের বর্ষীয়ান সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, “কে সামাল দেবে কোন বিপর্যয় ঘটলে যদি এতগুলি আধিকারিককে একসাথে সরিয়ে দেওয়া হয়?” তিনি আরও দাবি করেন, “ভোটের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা সত্ত্বেও অন্য রাজ্যে পাঠানো হয়েছে স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে এবং সরানো হয়েছে মুখ্যসচিবকেও।”

কমিশন পাল্টা আদালতে জানিয়েছে, “এমন পদক্ষেপ নেওয়া হয়েছে অবা এবং সুষ্ঠ ভোট পরিচালনার জন্য। অনেক কারণ রয়েছে এমন সিদ্ধান্তের পেছনে। ভোট হচ্ছে পাঁচটি রাজ্যে। পরিস্থিতি এক নয় সব জায়গার। অফিসার বদলি করা হয়েছে অন্যত্র। পদক্ষেপ করা হয়েছে পরিস্থিতি অনুসারে।” মামলার পরবর্তী শুনানি বুধবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top