• Home
  • জেলার খবর
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? কেন খোঁচা দিলেন সুজন?

অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? কেন খোঁচা দিলেন সুজন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আগামী বৃহস্পতিবার, ২১ মে, ফলতায় পুননির্বাচন। তা সামনে রেখে জোরদার প্রচার চালিয়েছে রাজনৈতিক দলগুলি। সেই বিধানসভা কেন্দ্রের নানা জায়গায় বিজেপি বা বামেদের তরফ থেকে প্রচার করা হলেও দেখা যায়নি তৃণমূল কংগ্রেসকে। যাঁর খাসতালুক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখা যায়নি প্রচারে। ভোটের ফলাফল বেরোনোর পর থেকেই তাঁকে দেখা যাচ্ছে না কোনও প্রচারে।

এই বিষয়টি নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই বিষয়টি নিয়ে লেখেন। বাম নেতা লেখেন, “৮ লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়।” তিনি প্রশ্ন তুলেছেন, ফলতায় পুননির্বাচনের জন্য সিপিএম, বিজেপি প্রচার করেছে। প্রচার সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? এখন কোথায় হাজার পুলিশে নিরাপত্তা নিয়ে চলা সাংসদ? তিনি কি আশ্রয় নিয়েছেন পিসির বাড়িতে? সুজন চক্রবর্তীর এই পোস্ট ঘিরে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, পুননির্বাচনের মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকে সরে দাঁড়ালেন সেখানকার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। তাঁর বক্তব্য, “আমার স্বপ্ন ছিল সোনার ফলতা হোক। ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই আমি সরে দাড়াচ্ছি এই নির্বাচন থেকে।” তৃণমূল প্রার্থীর সিদ্ধান্তকে ঘিরে কটাক্ষ করা হয়েছে গেরুয়া শিবিরের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top