• Home
  • জেলার খবর
  • “যখন নতুন সরকার আসবে, তখন নেওয়া হবে সব ব্যবস্থা” বড় হুঁশিয়ারি দিলীপের

“যখন নতুন সরকার আসবে, তখন নেওয়া হবে সব ব্যবস্থা” বড় হুঁশিয়ারি দিলীপের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার সকাল থেকে ডেপুটি পুলিশ কমিশনার সহ রাজ্যের নানা জায়গায় ইডি অভিযান নিয়ে সরব হয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। পাশাপাশি, তিনি হুঁশিয়ারিও দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যেই দুর্নীতি রাজ্যে হয়েছে, তার সঙ্গে একটা বড় যোগ রয়েছে পুলিশের। তাঁরা তৃণমূল নেতাদের কয়লার টাকা, বালির টাকা, গরুর টাকা তুলে দিয়ে আসেন। অনেক অফিসার বহু কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি করেছে।”

কার্যত হুঁশিয়ারি দিয়ে বঙ্গ বিজেপির দাবাং নেতা বলেন, “ব্যবস্থা নেওয়া হোক এখন তাদের বিরুদ্ধে। আর যদি না হয়, তাহলে ৪ তারিখ যখন নতুন সরকার আসবে, তখন নেওয়া হবে সব ব্যবস্থা। বাঁচবে না কেউ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top