• Home
  • জেলার খবর
  • এসআইআরে বাদ পড়ায় বঞ্চিত সুযোগ-সুবিধা থেকে, আদালতে পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতি

এসআইআরে বাদ পড়ায় বঞ্চিত সুযোগ-সুবিধা থেকে, আদালতে পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরে নাম বাদ পড়ায় বন্ধ করে দেওয়া হয়েছে রেশন ও অন্নপূর্ণা যোজনা সহ নানা প্রকল্পের সুবিধা। এর বিরোধিতা জানিয়ে কলকাতা হাই কোর্টে এবার দায়ের করা হলো জনস্বার্থ মামলা। মামলাকারী পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতি। প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ২১ জুলাইয়ের মধ্যে রাজ্যকে তার বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। 

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, “অনুসন্ধান করে দেখা দরকার এটা। এসআইআরে কাদের নাম ডিলিট হয়েছে, কারা পাচ্ছেন না অন্নপূর্ণা যোজনা এবং রেশন, এই বিষয়গুলি অনুসন্ধান করার পর এই ব্যাপারে রাজ্য কী পদক্ষেপ করছে, তা জানানো হবে আদালতে।” মামলাকারীর বক্তব্য, বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছে, কারা রেশন ও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, তা নির্ধারিত হবে এসআইআরের তথ্যের ভিত্তিতে। তাদের ভয়, এই সিদ্ধান্তের জেরে সরকারি সুবিধা থেকে রাজ্যের প্রান্তিক, সাধারণ ও খেটে খাওয়া মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মহিলারা বঞ্চিত হবেন। তাদের দাবি, দেশের ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনানুযায়ী প্রত্যেকেই খাদ্য পেতে পারেন অল্প টাকায়। সুতরাং সরকারের এই বিজ্ঞপ্তি তার বিরুদ্ধে যাচ্ছে।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রাজ্য সরকার কী বলে এবং এর পরিপ্রেক্ষিতে কী নির্দেশ দেওয়া হয় আদালতের তরফ থেকে। কী হতে চলেছে আগামীদিনে এবং জল কতদূর গড়ায়, সেদিকেই এখন তাকিয়ে বঙ্গ রাজনৈতিক মহল। সেক্ষেত্রে এবার দেখার যে আগে কী হয়। কাদের পক্ষে যায় আদালতের রায়, এটাই এখন একটা বড় প্রশ্ন।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top