• Home
  • জেলার খবর
  • অভয়ার মার বিজেপি প্রার্থী হওয়ায় হতাশা প্রকাশ জেডিএফের

অভয়ার মার বিজেপি প্রার্থী হওয়ায় হতাশা প্রকাশ জেডিএফের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে অভয়ার মা রত্না দেবনাথের বিজেপি প্রার্থী হয়ে দাঁড়ানো পানিহাটি থেকে। বিষয়টি নিয়ে টিভি চ্যানেল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, চারিদিকেই চলছে জোর আলোচনা। অভয়ার মা বিজেপি প্রার্থী হওয়ায় তাঁকে কটাক্ষের শিকার হতে হয়েছে বিভিন্ন মহল থেকে। যদিও অনেকে আবার তাঁর প্রার্থী হয়ে দাঁড়ানোকে সমর্থনও করেছেন।

বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে নিজের অবস্থান জানায় জুনিয়র ডক্টরস ফ্রন্ট, যারা আরজি কর আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিল। তারা সমাজমাধ্যমে এক বিবৃতিতে হতাশা প্রকাশ করে। গেরুয়া শিবিরকে খোঁচা দিয়ে অভয়ার মায়ের উদ্দেশ্যে তারা বলে, “তারা এমন একটি দলের হয়ে দাঁড়াচ্ছেন যারা ধর্ষকের গলায় মালা পরিয়ে উল্লাস করে এবং যাদের বহু প্রভাবশালী নেতা নারী নির্যাতনের ঘটনায় সরাসরি যুক্ত থেকেও ক্ষমতার বলে দমন পীড়ন চালিয়েছে নির্যাতিতা ও তার পরিবারের ওপর। সেই দল শর্তসাপেক্ষে ন্যায়বিচার এনে দেবে এই ধারণা সোনার পাথরবাটি ছাড়া কিছু নয়।”

অভয়ার মাকে সমাজমাধ্যমে খোঁচা দেওয়া প্রসঙ্গেও বিবৃতিতে নিজেদের বক্তব্য তুলে ধরে জেডিএফ। তাদের অনুরোধ, “একজন সন্তানহীনা মা কতটা অসহায় অবস্থায় থাকলে নিজেকে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে দেন তা তার জায়গায় না থাকলে বোঝা অসম্ভব। তাই যারা সামাজিক মাধ্যমে তাকে ব্যক্তিগত আক্রমণ করছেন তাদের কাছে আবেদন যে অন্তত তার অসহায়তার অনুভূতিটুকু মনে রাখুন।” তাদের বিশ্বাস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কোনও রাজনৈতিক দল, ‘সচেতন নাগরিকের স্বর’ই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top