• Home
  • জেলার খবর
  • বিকাশভবন অভিযান পার্শ্বশিক্ষকদের, ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়

বিকাশভবন অভিযান পার্শ্বশিক্ষকদের, ধুন্ধুমার পরিস্থিতি এলাকায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আশাকর্মীদের পর এবার পথে নামলেন পার্শ্বশিক্ষকরা। রাজ্য বাজেটে হাজার টাকা বাড়ানো সত্বেও পথে নেমে প্রতিবাদ জানালেন তাঁরা। কী দাবি তাঁদের? পার্শ্বশিক্ষকদের বক্তব্য, আরো বাড়াতে হবে বেতন। শুধু তাই নয়, তাঁদের অপমান করা হয়েছে মাত্র হাজার টাকা বেতন বাড়িয়ে। মঙ্গলবার বিকাশভবন অভিযান করা হয় তাঁদের তরফ থেকে, যা ঘিরে ছড়ায় উত্তেজনা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের তরফ থেকে পেশ করা হয় অন্তর্বর্তী বাজেট এবং সেখানে একাধিক বড় ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষীর ভান্ডারে ৫০০ টাকা বাড়ানো শুরু করে আশাকর্মীদের ভাতা বাড়ানো ও যুবসাথী প্রকল্প, অনেককিছু ঘোষণা করা হয়। তার মধ্যে ছিল পার্শ্বশিক্ষকদের হাজার টাকা বেতন বাড়ানোও। যদিও বিরোধীরা এই বাজেটের তীব্র সমালোচনা করে। তবে রাজ্য সরকারও পাল্টা দেয় তাদের।

তবে হাজার টাকা বেতন বাড়ানো হলেও তা ভালোভাবে দেখছেন না পার্শ্বশিক্ষকরা। তাঁদের দাবি, আরো বাড়াতে হবে বেতন এবং হাজার টাকা বাড়িয়ে তাঁদের অপমান করা হচ্ছে। মঙ্গলবার বিকাশভবন অভিযানের পথে হাঁটেন তাঁরা। সেখানে মিছিল পৌঁছাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের তরফ থেকে দেওয়া হয় বাধা। অনেকে আবার অসুস্থ পর্যন্ত হয়ে পড়েন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে।

পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয় আন্দোলনকারী পার্শ্বশিক্ষকদের তরফ থেকে। যদিও সেগুলি উড়িয়ে দেয় পুলিশ। এক আন্দোলনরত পার্শ্বশিক্ষকের বক্তব্য, “১০ হাজার টাকা করা হয় আমাদের বেতন ২০১৮ সালে। তারপর ৮ বছর পর ১০০০ টাকা বেতন বাড়ানো হয়। এভাবে হেয়ো করা হয়েছে সমাজের কাছে।” এবার দেখার বিষয় যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেয় রাজ্য সরকার। আগামীদিনে এই নিয়ে আর কোনও ঘটনা ঘটে কিনা, সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যবাসীর। কি হয় এবার, সেটাই দেখার।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top