দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোটের আগে ভাইরাল উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ আইপিএস অফিসার, তথা কমিশনের নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক, অজয় পাল শর্মার হুঁশিয়ারি দেওয়ার ভিডিও। ভাইরাল ভিডিওতে দেখা যায় যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির নিকট এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর পরিবারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন এবং স্থানীয়দের সতর্ক করছেন।
অজয় পাল শর্মাকে বলতে শোনা যায়, “কান খুলে শুনে রাখুন সকলে, কোনও ঝামেলা করলে করব না এমন চিকিৎসা এখানে আছে জাহাঙ্গিরের পরিবারের লোকজন।” ঘাসফুল শিবিরের প্রার্থীকে নিশানা করে তিনি বলেন, “জাহাঙ্গিরের পরিবার ও তাঁর লোকজন হুমকি দিয়ে বেড়াচ্ছে নাকি। এসব করলে আমি কিন্তু সব খবর নেব ওকে বলে দেবেন। এমন করব পরে, তখন লাভ হবে না কেঁদেকেটেও।”
বিষয়টি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছেছে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির বলেন, “পুলিশ এসব কাজ করছে বিজেপির হয়ে। নিজেরাই চেষ্টা করছে অশান্তি বাঁধানোর। আমি বলছি, কোনও লাভ হবে না। এখানে জমানত বাজেয়াপ্ত হবে বিজেপির।”



By










