• Home
  • দেশ
  • রাম মন্দিরে উত্থাপিত সফরের আগে গৃহবন্দি উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি

রাম মন্দিরে উত্থাপিত সফরের আগে গৃহবন্দি উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি

Image

দেবজিৎ মুখার্জি: অযোধ্যার রাম মন্দিরে হাত শিবির, ওরফে কংগ্রেসের প্রতিনিধি দলের উত্থাপিত সফরের আগেই অযোধ্যার হোটেলে উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত রাইকে হাউস অ্যারেস্ট পুলিশের। এই অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ‘রাম রাজ্যের’ রাজনীতিতে। ঘটনার তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। শুধু তাই নয়, এই পদক্ষেপকে কাপুরুষের মতো পদক্ষেপ বলেছে তারা। ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশের রাজনৈতিক মহলে।

ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ইউপি প্রদেশ কংগ্রেস সভাপতি লেখেন, “চরম সীমা পার করেছে বিজেপি সরকারের স্বৈরাচারী আচরণ। ৩০ জুন অযোধ্যায় কংগ্রেসের এক প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল প্রভু রামের দর্শনে। কিন্তু পুলিশ এতটাই ভয় পেয়েছে যে আমি অযোধ্যায় পা রাখতেই পুলিশ আমায় হোটেল থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে জিপে বসিয়ে। এই মন্দির শহরে ভগবান রামের ভক্তদের ভয় পায় দানের টাকা চোর ও জমি কেলেঙ্কারিতে জড়িতরা। কিন্তু থামব না, মাথা নতও করব না আমরাও।”

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে অজয় রাই বলেছেন, “সোমবার এক বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে আমাকে বেশ রাতে হোটেল থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়।” তিনি দাবি করেন যে বর্তমানে সেখানেই তাঁকে রাখা হয়েছে গৃহবন্দি করে। এখানেই শেষ নয়, তিনি আরও অভিযোগ করেন, সেখানে খেতেও দেওয়া হয়নি তাঁকে। প্রতিনিধি দলের বাকি সদস্যদেরও হাউস অ্যারেস্টের অভিযোগ তুলেছেন তিনি। এই প্রতিবেদন লেখা অবধি কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সেখানকার বিজেপি সরকার বা পুলিশের তরফ থেকে। এবার দেখার বিষয় যে শেষমেষ কি হয়। জল কতদূর গড়ায় বা এরপরে কি হয় সেটাই এখন দেখার।

Releated Posts

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলা: সাপ্লিমেন্টারি চার্জশিট এনআইএর, নাম রয়েছে হাফিজ সাইদের

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হামলার ঘটনায় এবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) পেশ করল সাপ্লিমেন্টারি চার্জশিট এবং তাতে নাম রয়েছে পাক…

ByByHafizur Rahaman Jul 6, 2026

‘রাম রক্ষা আন্দোলন’এর ডাক উদ্ভবের

তাঁর অভিযোগ, ক্ষমতাকে কাজে লাগিয়ে গেরুয়া শিবির হিন্দুদের সংবেশিত করেছে এবং তাঁদের লুট করা হচ্ছে। এখানেই শেষ নয়,…

ByByHafizur Rahaman Jul 6, 2026

“অশোধিত তেলের দাম কমলেও এখনই সুফল নয়” স্পষ্ট করল মোদি সরকার

হারদিপ সিং পুরীর বক্তব্য, “আজ আমরা ব্যবহার করছি আমাদের সঞ্চিত তেল। আমরা এই তেল দু’মাস আগে কিনেছি। এখন…

ByByHafizur Rahaman Jul 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top