• Home
  • জেলার খবর
  • রাজনীতির ফাঁদে পা দেওয়ার অভিযোগে বহিষ্কৃত উৎপল মহারাজ, ইস্তফা দিয়েছেন দাবি মহারাজের

রাজনীতির ফাঁদে পা দেওয়ার অভিযোগে বহিষ্কৃত উৎপল মহারাজ, ইস্তফা দিয়েছেন দাবি মহারাজের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর দিনাজপুর: গেরুয়া শিবিরের তরফ থেকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে প্রার্থী করা হয়েছে স্বামী জ্যোতির্ময়ানন্দজি, ওরফে উৎপল মহারাজকে। তাঁকে বহিষ্কার করা হয়েছে ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে রাজনীতির ফাঁদে পা দেওয়ার অভিযোগে। যদিও তিনি দাবি করেছেন যে তাঁকে বহিষ্কার করা হয়নি, বরং তিনি ইস্তফাপত্র দিয়েছেন, যা গ্রহণ করা হয়েছে। 

ভারত সেবাশ্রম সংঘ জানিয়েছে, “রাজনৈতিক ফাঁদে পা দিয়ে আশ্রম পরিত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়েছেন স্বামী জ্যোতির্ময়ানন্দ (উৎপল মহারাজ)। খবর পাওয়ামাত্রই প্রধান কার্যালয়ে পরিচালন সমিতির জরুরি সভায় সংঘ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাঁকে সংঘ থেকে বহিষ্কার করা হয়েছে।”

উৎপল মহারাজের তরফ থেকে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে। যদিও তিনি দাবি করেছেন যে তাঁকে বহিষ্কার করা হয়নি, বরং তিনি ইস্তফাপত্র দিয়েছিলেন, যা গ্রহণ করা হয়েছে। তাঁর বক্তব্য, “আধ্যাত্মিক, সেবামূলক, অরাজনৈতিক প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘ। তাই প্রত্যক্ষ রাজনীতি সেখান থেকে করা যায় না। আমার ব্যক্তিগত সিদ্ধান্ত রাজনীতি করা। আমি সাংবাদিকদের মুখোমুখিও হয়েছি সিদ্ধান্তকে মান্যতা দিয়ে। আমি ইস্তফা দিয়েছি বলেছিলাম এর আগে। জমা দিয়েছিলাম ইস্তফাপত্রও। তারপর নেওয়া হয়েছে পরবর্তী সিদ্ধান্ত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top