• Home
  • জেলার খবর
  • হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর যোগীরাজ্যের মন্ত্রীর

হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর যোগীরাজ্যের মন্ত্রীর

Image

দেবজিৎ মুখার্জি: জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের মন্ত্রী অনিল রাজভরের। তাঁর সাফ কথা, মসজিদ তৈরি করা নিয়ে কোনও আপত্তি নেই, তবে ভারতবিদ্বেষী মানসিকতার আক্রমণকারীর নাম নিয়ে তা বানালে বরদাস্ত করা হবে না। এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে বাংলার মানুষও তা সহ্য করবে না।

গত মঙ্গলবার বারাবাঁকিতে একটি জনসভায় নিজের বক্তব্য রাখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকে তিনি একাধিক বিষয়ে বার্তা দেন উপস্থিত সকলকে। কথা ওঠে বাবরি মসজিদ নিয়েও। সেই ব্যাপারে তিনি বলেছিলেন, “কোনও জন্মেই আর পুননির্মিত হবে না বাবরি মসজিদ।” এরপর তিনি এটাও জানান যে যাঁরা এটি নিয়ে স্বপ্ন দেখছেন, তা কখনোই পূরণ হবে না। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “এখনো যাঁরা স্বপ্ন দেখছেন, কোনদিন পূরণ হবে না তাঁদের স্বপ্ন।” 

তবে পাল্টা দিতে পিছিয়ে আসেননি বাংলার জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরও। তিনিও যে মসজিদ তৈরি করেই ছাড়বেন, তা জানিয়ে দেন। হুমায়ুন কবির বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। দেশের সংবিধান অনুযায়ী মন্দির ও চার্চের মতো মুসলমানদেরও অধিকার রয়েছে মসজিদ তৈরি করার। আমি কাউকে ভয় পাই না এবং কোনো চাপের সামনে মাথানত করবো না। মসজিদ তৈরি হবে। পারলে রুখে দেখাও।” বুধবার আনুষ্ঠানিকভাবে মসজিদ নির্মাণের কাজ শুরু হয়। কোরান পাঠের দ্বারা ইট লাগিয়ে নির্মাণের কাজ তিনি শুরু করেন।

এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন যোগীরাজ্যের মন্ত্রী অনিল রাজভর। তাঁর বক্তব্য, “মসজিদ তৈরি করা নিয়ে কারোর কোনও আপত্তি নেই। কিন্তু কেউ যদি মসজিদ তৈরি করে লুণ্ঠনকারীর নাম নিয়ে বা ভারতবিদ্বেষী মানসিকতার আক্রমণকারীর নাম নিয়ে, তাহলে তা একেবারেই বরদাস্ত করা উচিত নয়।” এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে পশ্চিমবঙ্গের নাগরিকরাও এমনটা বরদাস্ত করবে না। তিনি বলেন, “এই ধরনের মানসিকতা আমাদের দেশও সহ্য করবে না। অত্যন্ত খারাপ এটা।” বলে রাখা ভালো বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরি হবে ঘোষণার পর থেকেই হুমায়ুন কবিরের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে তৃণমূল কংগ্রেসের। পরে দল বিরোধী কাজকর্মের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়। বর্তমানে তিনি নিজে একটি দল খুলেছেন, যার নাম জনতা উন্নয়ন পার্টি।

Releated Posts

আনুষ্ঠানিকভাবে ইতি তৃণমূল সরকারের অধ্যায়, বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল রাজ্যপাল

তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের সাংবিধানিক মেয়াদ ছিল ৭ তারিখ অবধি। নিয়ম অনুসারে পুরোনো বিধানসভার কার্যকারিতা আর থাকে না…

ByByDebojit Mukherjee May 7, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে নারাজ নিয়ে বিস্ফোরক পোস্ট রামগোপাল ভার্মার

তাঁর দাবি, অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সত্ত্বেও এমন অবস্থান তাঁর কাছে অবাক করা বিষয়। তিনি মনে করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

শুরু হয়েছে রাজ্যের নানা হলে ‘দ্যা বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা

টানা বিতর্ক ও আইনি জটিলতা অতিক্রম করে অবশেষে রাজ্যের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পথে এগোলো। শহরের পাশাপাশি জেলার বহু…

ByByDebojit Mukherjee May 7, 2026

চন্দ্রনাথের হত্যা নিয়ে মতামত জানালেন রুদ্রনীল-অগ্নিমিত্রা

ঘটনাটি নিয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেন বিজেপি নেতা, তথা বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দাবি করেন যে…

ByByDebojit Mukherjee May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top