• Home
  • জেলার খবর
  • ভোটের আগে ফের অশান্ত ক্যানিং, হামলার সম্মুখীন আরাবুল

ভোটের আগে ফের অশান্ত ক্যানিং, হামলার সম্মুখীন আরাবুল

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: প্রথম দফার নির্বাচনের আগে ফের অশান্ত ক্যানিং। প্রচারে গিয়ে হামলার সম্মুখীন হলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আজ মিনাখাঁ লাগোয়া দেউলিতে প্রচারে বেরিয়েছিলেন আরাবুল। অভিযোগ, তখন হামলা চালানো হয় তাঁর গাড়ি লক্ষ্য করে। এমনকি কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হয়। তখন গাড়ির ভিতরেই থাকলেও তাঁর কোনও গুরুতর চোট লাগেনি। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন আইএসএফ প্রার্থী। পাল্টা ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের অভিযোগ, আইএসএফ কর্মীরাই বাধা দিয়েছে তাঁদের প্রচারে। 

ঘটনায় দুই দলের মধ্যেই তৈরি হয় সংঘর্ষের পরিস্থিতি। একাধিক ব্যক্তি আহত হয়েছে বলেও জানা যায়। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই বাসন্তী হাইওয়ে অবরোধ করে আইএসএফ কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top