• Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: অপরাজিত থেকে সুপার সিক্সে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: অপরাজিত থেকে সুপার সিক্সে ভারত

Image

নিউজ ডেস্ক: অপরাজিত রয়ে গ্রুপ পর্ব শেষ করল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। শনিবার নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সুপার সিক্সে চলে গেল তারা। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। সৌজন্যে বল হাতে আরএস অম্বরিশ ও হেনিল প্যাটেলের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে অধিনায়ক আয়ুষ মাত্রে ও বেবি বস বৈভব সূর্যবংশীর অসাধারণ ব্যাটিং। এদিন ব্যাটিং হোক কি বোলিং, দুই বিভাগেই এগিয়েছিল ভারত। বলা ভালো, এদিন কিউইদের অনূর্ধ্ব-১৯ দল একেবারে দাঁড়াতেই পারেনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সামনে।

বৃষ্টির কারণে ৫০ ওভারের পরিবর্তে ৩৭ ওভারের খেলা হয়। তবে নিউজিল্যান্ডের ব্যাটিং বিভাগ একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায়। ১৩৫ রানে অলআউট হয়ে যায় তারা ৩৬.২ ওভারে। সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস আসে ক্যালম স্যামসনের ব্যাট থেকে। এছাড়া ২৮ রান করেন সেলুইন সঞ্জয় এবং ২৩ রানের ইনিংস খেলেন জেকব কটার। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট তোলেন আরএস অম্বরিশ। হেনিল প্যাটেল তোলেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন খিলান প্যাটেল, মহাম্মদ ইনান ও কনিষ্ক চৌহান। যদিও কিউইদের ব্যাটিং চলাকালীন আরো একবার বৃষ্টি হয়।

ডাকুয়ার্থ লুইস নিয়মে ভারতকে ১৩০ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। ১৪ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ব্যাট হাতে ৫৩ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন অধিনায়ক আয়ুষ মাত্রে। এছাড়া বৈভব সূর্যবংশী করেন ৪০। যদিও ভারতও এদিন শুরুতে ধাক্কা খায় অ্যারন জর্জের উইকেটের রূপে। অবশেষে বিহান মালহোত্রা ও বেদান্ত ত্রিবেদী দলকে ফিনিশ লাইন পার করান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট তোলেন মেসন ক্লার্ক, সেলুইন সঞ্জয় ও জস্করণ সান্ধু। ম্যাচের সেরা ঘোষণা করা হয় আরএস অম্বরিশকে।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top