দেবজিৎ মুখার্জি, কলকাতা: ক্রীড়াজগতে নক্ষত্রপতন! অবসান হলো এক উজ্জ্বল অধ্যায়ের। না ফেরার দেশে কিংবদন্তি ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, ওরফে ‘টুটু বসু’। তাঁর তারাদের দেশে যাওয়াকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে বাংলা সহ গোটা দেশের ক্রীড়ামহলে। ক্রীড়াপ্রেমীরা তাঁর মৃত্যুকে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন। গভীর শোকাহত তাঁর ভক্ত থেকে শুরু করে দেশের সমস্ত ফুটবলপ্রেমীরা।
মঙ্গলবার গভীর রাতে টুটু বসু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ৭৮। হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকদের তরফ থেকে সবরকম চেষ্টা করা হয়। কিন্তু তাতে সফল হননি তাঁরা। অবশেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিংবদন্তি ক্রীড়া প্রশাসকের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর ভক্তরা। বিভিন্ন মহল থেকে শোকপ্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও টুটু বসুর মৃত্যুকে ঘিরে দেখা যাচ্ছে একাধিক শোকপ্রকাশ করা পোস্ট। তাঁর এই ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকে।



By










