• Home
  • খেলা
  • “পুরোপুরি মিথ্যা” চন্দ্রিমার দাবির নিন্দা আশা ইউনিয়ন নেত্রীর

“পুরোপুরি মিথ্যা” চন্দ্রিমার দাবির নিন্দা আশা ইউনিয়ন নেত্রীর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে আশা কর্মীদের বিক্ষোভ। সকাল থেকে যে চিত্র ধরা পড়েছে, তাতে রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে। একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে শাসকদল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি। এক কথায় বলতে গেলে, এই বিষয়টি ঘিরে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে।

তবে শেষ পর্যন্ত বুধবারের এই বিক্ষোভ সফল হয়েছে। অবশেষে বৈঠকে বসতে রাজি হয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তৃপক্ষ। ধর্মতলায় যে জায়গায় বিক্ষোভ হচ্ছিল, সেখান থেকে স্বাস্থ্য ভাবনে গিয়েছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন সহ ৫ জনের এক প্রতিনিধি দল। এদিন রাজ্য সম্পাদিকা একহাত নিয়েছেন শাসক শিবিরকে। তিনি দাবি করেছেন যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের তরফ থেকে বেতন বাড়ানো নিয়ে যে দাবি করা হয়েছে, তা পুরোপুরি মিথ্যে। 

ইসমত আরা খাতুন বলেন, “আমাদের ভাতা সম্পর্কে মিথ্যে কথা বলেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সংবাদ মাধ্যমকে উনি একের পর এক মিথ্যে কথা বলেছেন নির্লজ্জের মত। তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। উনি জানিয়েছেন আটবার নাকি ভাতা বাড়ানো হয়েছে। ৮ টবার ভাতা বাড়ানো হলে ৫ হাজার টাকা হয়? ইন্সেন্টিভ দিয়ে ৭৫০০ টাকা? এটা পুরোপুরি মিথ্যা কথা। তীব্র নিন্দা জানাচ্ছি আমরা উনি যে হালকা হুমকি দিয়েছেন রাজনৈতিক তকমা চাপিয়ে। কোন রং বা দল দেখে আশা কর্মীরা পরিষেবা দেয় না। বরং সামাজিক দায়বদ্ধতা থেকে দেয়।” জনপ্রিয় সংবাদ মাধ্যম ‘ইটিভি ভারত’কে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দাবি যতক্ষণ না আদায় হচ্ছে, ততক্ষণ রাস্তা ছাড়া হবে না।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top