• Home
  • জেলার খবর
  • “মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ” আরজি কর হ*ত্যা*কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্র*মণ মোদির

“মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ” আরজি কর হ*ত্যা*কাণ্ড নিয়ে তৃণমূলকে আক্র*মণ মোদির

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দেখতে দেখতে শেষ প্রথম দফার ভোট। এবার পশ্চিমবঙ্গ এগোচ্ছে দ্বিতীয় দফার ভোটের দিকে। ২৯ তারিখ হবে ভোটগ্রহণ। তার আগে শুক্রবার পানিহাটিতে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথের পাশাপাশি দলের আরো অনেক প্রার্থী উপস্থিত ছিলেন সেখানে। একের পর এক ইস্যুতে ঘাসফুল শিবিরকে আক্রমণ করার পাশাপাশি আরজি কর হত্যাকাণ্ডের প্রসঙ্গও।

শুক্রবার সোদপুরের পানিহাটির অমরাবতী মাঠে জনসভায় আরজি কর ইস্যু তুলে নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “এই মা ডাক্তার বানিয়েছিলেন মেয়েকে। সেই মেয়েকে কেড়ে নিয়েছে তৃণমূলের জঙ্গলরাজ। তাঁর মাকে আমরা প্রার্থী করেছি।”

ঘাসফুল শিবিরকে টার্গেট করে প্রধানমন্ত্রী আরও বলেন, “তৃণমূল নারীবিরোধী। এবারের ভোটে নতুন কাহিনি লিখবে বাংলার নারীশক্তি। মহিলাদের উপর অনেক অত্যাচার করেছে তৃণমূল। অত্যাচারের সব ফাইল খুলবে ৪ মের পর। এটা মোদির গ্যারান্টি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top