• Home
  • জেলার খবর
  • “৫ তারিখে শেষ হয়ে যাবে তৃণমূলের খেলা” উত্তরপাড়ার সভা থেকে দাবি শাহের

“৫ তারিখে শেষ হয়ে যাবে তৃণমূলের খেলা” উত্তরপাড়ার সভা থেকে দাবি শাহের

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: দেখতে দেখতে শেষ প্রথম দফার ভোট। ২৯ তারিখ হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। শেষ মুহূর্তেও নিজেদের সবটা দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সহ সকল দল। এই আবহে শুক্রবার উত্তরপাড়ায় সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ফের একাধিক ইস্যুতে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। 

উত্তরপাড়ার সভায় শাহ বলেন, “প্রথম দফার ভোট কালকে শেষ হয়েছে। এই দফায় ১১০এর বেশি আসন পাবে বিজেপি। আর ৫ তারিখে শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের খেলা। টাটা বাইবাই করতে হবে দিদিকে। বাংলাকে করতে হবে অনুপ্রবেশকারীমুক্ত।”

ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। তিনি বলেন, “৫ তারিখের পর বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে। রাজ্যবাসী বিরক্ত সিন্ডিকেটরাজ, ভাইপো ট্যাক্সে। ৫ তারিখে পালাবে বাংলা থেকে সব সিন্ডিকেটওয়ালারা। বাংলায় কেউ আর নিতে পারবে না ভাইপো ট্যাক্স। বাংলায় সুরক্ষিত নয় মা-বোনেদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top