• Home
  • জেলার খবর
  • দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানার বিরোধিতা জানিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর দপ্তরের হানার বিরোধিতা জানিয়ে কমিশনকে চিঠি দিল তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় প্রথম দফার ভোট। আর তার আগে রাসবিহারীর তৃণমূল কংগ্রেস প্রার্থী, তথা দলের বিদায়ী বিধায়ক, দেবাশীষ কুমারের বাড়িতে আয়কর দপ্তর হানা ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। 

এই আবহে বড় পদক্ষেপ নিল ঘাসফুল শিবির। কমিশনের দ্বারস্থ হলো তারা কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে ‘অতি তৎপরতা’ ও আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ তুলে।

কমিশনকে চিঠি দিয়ে শাসক শিবিরের তরফ থেকে জানানো হয়েছে যে আদর্শ আচরণবিধি চলাকালীন কোনও জনপ্রতিনিধিকে অতিরিক্ত সুবিধা বা অসুবিধা দিতে পারে না কোনও কেন্দ্রীয় এজেন্সি। এটা স্পষ্টভাবে নির্বাচনী নিয়মাবলির বিরুদ্ধে। এখানেই শেষ নয়, চিঠিতে আরো জানানো হয়েছে যে নির্বাচনী আবহে এমন অভিযান আসলে এক পরিকল্পিত চক্রান্ত প্রার্থীর মনোবলে ধাক্কা দেওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top