• Home
  • জেলার খবর
  • ক্যানিং পূর্ব থেকে শুধু শওকতকে প্রার্থীর দাবি তুলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ক্যানিংয়ে

ক্যানিং পূর্ব থেকে শুধু শওকতকে প্রার্থীর দাবি তুলে তৃণমূল কর্মীদের বিক্ষোভ ক্যানিংয়ে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিং পূর্ব আসনে নয়, শওকত মোল্লাকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে আইএসএফ গড় ভাঙড় থেকে। অন্যদিকে, ক্যানিং পূর্বে প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে ভাঙড়ের নেতা, তথা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ, বাহারুল ইসলামকে। তা ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ক্যানিং এলাকা। 

তৃণমূল কংগ্রেস নেতা, কর্মীদের একাংশ বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ক্যানিং পূর্ব থেকেই প্রার্থী করতে হবে ঘরের ছেলে শওকত মোল্লাকে এবং তাঁরা প্রার্থী হিসেবে মেনে নেবেন না কোনও বহিরাগতকে। মঙ্গলবার রাতে জীবনতলায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান ঘাসফুল শিবিরের কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচি চলে জীবনতলা বাজারে গভীর রাত পর্যন্ত। বুধবার সকালেও একই চিত্র দেখা যায়। শওকত মোল্লাকে প্রার্থী করার দাবি তুলে ওঠে স্লোগান। 

ক্যানিং ২ ব্লকের সারেঙ্গাবাদ অঞ্চলের প্রধান ইছাউদ্দিন সর্দারের বক্তব্য, “আমরা ঘরের ছেলেকেই চাই। মানছি না বহিরাগতকে।” অন্যদিকে, শওকত মূল্য অবশ্য জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কিছু বলতে চান না। দল যে দায়িত্ব দেবে, তিনি তাই পালন করবেন। বিক্ষোভ দেখাচ্ছেন অনুরাগীদের একাংশ।  প্রার্থী বাহারুল ইসলামের বক্তব্য, “দল যা সিদ্ধান্ত নেবে, তাই শেষ কথা। কোনও মতপার্থক্য নেই শওকতদার সঙ্গে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top