• Home
  • জেলার খবর
  • জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রতিনিধিদের

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের প্রতিনিধিদের

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে রাজ্য রাজনীতি। এই আবহে ফের প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেস বনাম নির্বাচন কমিশন সংঘাত। ঘটনাটি কী? দিল্লির নির্বাচন কমিশনের দফতরে ছিলেন ডেরেক ও’ ব্রায়েন, সাগরিকা ঘোষ এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। তাঁদের দাবি, প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে, যা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সমান। পরিস্থিতি খারাপ হয়ে ওঠে যখন প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করতে যান। 

কিছুক্ষণ পরই প্রতিনিধিরা বাইরে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। ডেরেক ও’ ব্রায়েনের বক্তব্য, “এটা নির্বাচন কমিশন না অন্য আরও কিছু। ৭ মিনিটের মধ্যে আমাদের গেট লস্ট বলছেন চিফ ইলেকশন কমিশনার। ৪ জন সাংসদকে এখান থেকে বেরিয়ে যাও বলছেন।” কমিশনকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, “চ্যালেঞ্জ করছি আমি কমিশনকে। ভিডিও প্রকাশ করুন আজ যা হয়েছে। আমি ২২ বছর রাজনীতি করছি, ১৬ বছর ধরে সাংসদ আছি, তবে আজ লজ্জার অভিজ্ঞতা হয়েছে।”

অন্যদিকে কমিশনের বক্তব্য, ডেরেক ও ব্রায়েন ভিতরে প্রবেশ করে চিৎকার করলে, তাঁকে থেমে যেতে বলা হয়। এমনকী তৃণমূল প্রতিনিধিদের বিরুদ্ধে এই অভিযোগও তোলা হয় যে জ্ঞানেশ কুমারকে কথা বলতে দেওয়া হয়নি। ডেরেককে কমিশনারের তরফ থেকে ভদ্র ব্যবহার করার কথা বলা হয় এবং বুঝিয়ে বলেন যে উচিত নয় এভাবে চেঁচিয়ে কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top