• Home
  • জেলার খবর
  • কমিশনের লাগাতার আধিকারিক বদলির বিরোধিতা জানিয়ে আদালতে তৃণমূল

কমিশনের লাগাতার আধিকারিক বদলির বিরোধিতা জানিয়ে আদালতে তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে কমিশনের লাগাতার আধিকারিক বদলির বিরোধিতা জানিয়ে আদালতের দ্বারস্থ শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পদক্ষেপের উপর স্থগিতাদেশ চেয়ে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেছেন। 

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফ থেকে মামলা দায়ের করার অনুমতি মিলেছে। শুনানির দিন আগামী সোমবার। আবেদনে জানানো হয়েছে যে নির্বাচন কমিশনের কাজ ভোটের আয়োজন করা। কিন্তু প্রশাসনের নানা বিভাগের ঊর্ধ্বতন পদাধিকারীদের ভিনরাজ্যে পাঠানো তাদের এক্তিয়ারে পড়ে না এবং এতে থমকে যায় প্রশাসনিক কাজ।

এবার দেখার বিষয় যে আগামী সোমবার কি হয়। আদালত কি বলে, সেদিকে নজর থাকবে সকল রাজ্যবাসীর। তবে এর জল যে অনেকদূর গড়াবে, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার আদালতের পর্যবেক্ষণ কি এবং তারা কি নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top