• Home
  • জেলার খবর
  • শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন তুলল তৃণমূল

শান্তনু সেনের উপর থেকে সাসপেনশন তুলল তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ২০২৪ সালে আরজি কর হত্যাকাণ্ডকে ঘিরে তোলপাড় চলেছিল বঙ্গ রাজনীতিতে। তখন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেন, খুলেআম দুর্নীতির অভিযোগ তোলেন। শুধু তাই নয়, তাঁকে সক্রিয়ভাবে আন্দোলনে যোগ দিতেও দেখা যায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ব্যানারে।

শান্তনু সেনকে এরপর দলের তরফ থেকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁকে সাসপেন্ড পর্যন্ত করেছিল ঘাসফুল শিবির। তবে ভোটের মুখে তাঁকে নিয়ে বড় সিদ্ধান্ত নেয় দল। তার উপর থেকে শেষমেষ প্রত্যাহার করে নেওয়া হয়েছে সাসপেনশন। সুতরাং তাঁর কামব্যাক হতে চলেছে সক্রিয় রাজনীতিতে। 

রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে যেহেতু শান্তনু সেন একজন ডাক্তার, তাই তাঁর গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক অভিজ্ঞতার কথা মাথায় রেখে দল তাঁর উপর থেকে সাসপেনশন তুলে নিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, ভোটের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দেখার বিষয় যে এই ব্যাপারে শেষ পর্যন্ত কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top