• Home
  • জেলার খবর
  • এসআইআর: তৃণমূল নেতাদের হুমকিতে মুর্শিদাবাদে ছড়াচ্ছে আতঙ্ক?

এসআইআর: তৃণমূল নেতাদের হুমকিতে মুর্শিদাবাদে ছড়াচ্ছে আতঙ্ক?

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: এমনিতেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক মৃত্যুকে ঘিরে ব্যাপক তোলপাড় চলেছে মুর্শিদাবাদের বেলডাঙায়, তার উপর তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক হুমকি এসআইআর ঘিরে যে আরো ভয়ের পরিবেশ তৈরি করেছে, তা না বললেও চলে। সংবাদমাধ্যম ‘টিভি ৯’এর এক প্রতিবেদন অনুযায়ী জেলার অধিকাংশ বাসিন্দা আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন। আবার অনেকে বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না।

রাজ্যে এসআইআর চালু হওয়ার পর থেকে একে অপরকে প্রতিনিয়ত আক্রমণ করে চলেছে তৃণমূল ও বিজেপি। ঘাসফুল শিবিরের বক্তব্য, এসআইআরের মাধ্যমে চক্রান্ত চলছে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার। যদিও বিজেপি সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে ঘাসফুল শিবির পরাজয়ের ভয় মিথ্যা বলছে। তার উপর শুনানি থেকে উঠে এসেছে একের পর এক অশান্তির চিত্র।

তবে এর চেয়েও বেশি ভয় ধরিয়েছে শাসকদলের নেতাদের হুমকি। বিশেষ করে মুর্শিদাবাদের ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানের মন্তব্য হইচই ফেলে দিয়েছে সেই জেলা সহ গোটা বঙ্গ রাজনীতিতে। এমন পরিস্থিতিতে বড়সড় অশান্তির ভয় পাচ্ছেন জেলাবাসীরা। অনেকে দাবি করেছেন যে এমন হুমকি দেওয়া উচিত হয়নি এবং এতে আতঙ্ক ছড়াচ্ছে। আবার অনেকের মতে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আবার অনেকে এটাও দাবি করেছেন যে শহরের দিকে আতঙ্ক না ছড়ালেও গ্রামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের শেষে এই হুমকি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করেছে গোটা জেলায়। এবার দেখার বিষয় আগামীদিনে কি হয়।

Scroll to Top