• Home
  • জেলার খবর
  • “ক্ষমতায় বিজেপি এসেছে বলেই অক্ষত রয়েছেন তৃণমূলের নেতারা” অভিষেকের উপর হামলার ঘটনা নিয়ে বললেন শমীক

“ক্ষমতায় বিজেপি এসেছে বলেই অক্ষত রয়েছেন তৃণমূলের নেতারা” অভিষেকের উপর হামলার ঘটনা নিয়ে বললেন শমীক

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারকে দেখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চরম বিক্ষোভের মুখে পড়া। কালো পতাকা দেখানো থেকে শুরু করে ডিম ছোড়া, জামাকাপড় ছিঁড়ে মারধর, সবকিছুরই সম্মুখীন হতে হয় ঘাসফুল শিবিরের সেনাপতিকে। অভিষেক এর জন্য অভিযোগের আঙুল তুলেছেন বিজেপির দিকে।

যদিও গেরুয়া শিবির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ব্যাপারে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি দাবি করেন যে ঘটনায় বিজেপির হাত নেই, বরং এটি মানুষের জনরোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাঁর বক্তব্য, “আজ ক্ষমতায় বিজেপি এসেছে বলেই অক্ষত রয়েছেন তৃণমূলের নেতারা। যে পরিমাণ অত্যাচার ওরা মানুষের উপর করেছে, আমাদের জেলা সভাপতি, দলের কর্মীদের উপর করেছে, তারপর আমরা ছিলাম বলেই এখনো এই অবস্থায় আছেন ওদের বিধায়ক-সাংসদরা। এতক্ষণ সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলার সুযোগ পেতেন না অন্য কোনও দল থাকলে।”

পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলকেও কটাক্ষ করেন বিজেপি সাংসদ। তাঁর বক্তব্য, “কীসের ডায়মন্ড হারবার মডেল? কেন প্রচারে আসেননি ফলতায়?” অন্যদিকে এই ঘটনার পর সকলকে শমীক ভট্টাচার্য শান্ত থাকার বার্তা দেন। তিনি বলেন, “এখনও বলছি, হিংসার পথ ছাড়ুন। সবাইকে থাকতে দিন শান্তিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top