দেবজিৎ মুখার্জি, কলকাতা: দ্বিতীয় দফার ভোটের আগে ‘ট্রাবল মেকার’দের তালিকা প্রকাশকে কেন্দ্র করে হাই কোর্টে গেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের অভিযোগ, আদালতের আগের নির্দেশের পরেও নতুন করে ৩৫০ জন ‘ট্রাবল মেকার’দের তালিকা প্রকাশ করে কমিশন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে।
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দ্রুত শুনানির আবেদন জানানো হয় এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে। মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ। সুতরাং খুব তাড়াতাড়িই এই নিয়ে বিস্তারিত শুনানি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ঘাসফুল শিবিরের অভিযোগ, নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে এমন তালিকা প্রকাশের এবং প্রশ্ন তুলতে পারে নিরপেক্ষতার। কমিশনের মতে, এই তালিকা প্রস্তুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে সম্ভাব্য অশান্তি রুখতেই।



By










