ফের কমিশনের বিরুদ্ধে আদালতে তৃণমূল

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশের পর থেকেই বদলের পর বদল করে যাচ্ছে নির্বাচন কমিশন, যা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিয়মিত কমিশন ও বিজেপিকে এই ব্যাপারে আক্রমণ করা হচ্ছে। যদিও অপরপক্ষের তরফ থেকেও পাল্টা দেওয়া হয়েছে।

বিষয়টির জল গড়িয়েছে আদালত পর্যন্ত। তারপরেও কমিশন বদলি জারি রেখেছে। একদিনে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয় ২৬৭ জন প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দারস্থ হল ঘাসফুল শিবির। 

তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং অনুরোধ জানান দ্রুত শুনানির। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেয় প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top