• Home
  • জেলার খবর
  • “প্রথম দফার ভোটে সেঞ্চুরি পার তৃণমূলের” বড় দাবি অভিষেকের

“প্রথম দফার ভোটে সেঞ্চুরি পার তৃণমূলের” বড় দাবি অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: দ্বিতীয় দফার ভোটকে ঘিরে প্রচার আরো জোরদার করছে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি। একই অবস্থা বাম, কংগ্রেস সহ বাকিদেরও। এই আবহেই, প্রথম দফার ভোটের পর, তৃণমূল-বিজেপি দুজনেই আশাবাদী যে প্রথম দফাতেই তারা বড় ব্যবধানে এগিয়ে। শুক্রবার জগৎবল্লভপুরের জনসভা থেকে এই নিয়ে বড় দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ঘাসফুল শিবিরের সেনাপতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন যে প্রথম দেখাতেই সেঞ্চুরি পার করে গিয়েছে ঘাসফুল শিবির। তিনি বলেন, “আমি জ্যোতিষী নই। কিন্তু যখনই ভবিষ্যদ্বাণী করেছি ফলাফল নিয়ে, তা মে। ২০২১এ মিলেছে, ২০২৪এ মিলেছে, আর এবারও মিলবে। এখানে বলে দিয়ে যাচ্ছি আমি যে কাল তৃণমূল কংগ্রেস পার করে দিয়েছে সেঞ্চুরি।”

পাশাপাশি, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এও দাবি করেন যে ইতিমধ্যেই ভয় বিরাজ করছে গেরুয়া শিবিরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, “বাংলা এসে মানুষকে হুমকি দিচ্ছে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার। আমি বলছি ৪ তারিখ বাংলায় থাকুন সৎসাহস থাকলে।”

Releated Posts

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

কমিশনের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ শশী-ফিরহাদের

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সরাসরি আক্রমণ করলো শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সাংবাদিক বৈঠক দলের দুই প্রভাবশালী নেতা শশী…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top