• Home
  • জেলার খবর
  • বাম শিবির থেকে তৃণমূলে আসা প্রতীককে মুখপাত্রের পদে নিয়োগ তৃণমূলের

বাম শিবির থেকে তৃণমূলে আসা প্রতীককে মুখপাত্রের পদে নিয়োগ তৃণমূলের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হইচই পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। নানা ইস্যু নিয়ে তোলপাড় চলছে রাজ্য রাজনীতিতে। নির্ঘন্ট প্রকাশের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বিজেপির তরফ থেকেও অধিকাংশ প্রার্থীর নাম জানিয়ে দেওয়া হয়েছে। 

ভোটের আগে একের পর এক বড় সিদ্ধান্ত নিয়ে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কোথায় কিভাবে প্রচার করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফ থেকে। এবার এই পরিস্থিতিতে আরও এক বড় সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। সদ্য সিপিএম থেকে দলে আশা প্রতিক উর রহমানকে তারা নিয়োগ করল মুখপাত্রের পদে। অর্থাৎ তিনি দলের উন্নয়নের পাঁচালি রাজ্যবাসীর কাছে তুলে ধরবেন। 

জানা যাচ্ছে, সাংবাদিক বৈঠক নয়, একাধিক ইস্যুতে ঘাসফুল শিবিরের হয়ে প্রশ্ন করবেন প্রতিক উর রহমান। প্রথমে মনে করা হচ্ছিল যে তাঁকে হয়তো প্রার্থী করে দাঁড় করানো হতে পারে। কিন্তু তা হয়নি। বিষয়টি নিয়ে নিজের অবস্থানও জানিয়েছেন প্রতীক। এবার দেখার বিষয় যে নতুন দায়িত্বে তিনি কি করেন। আগামীদিনে তৃণমূল কংগ্রেসের আর কি পরিকল্পনা রয়েছে তাঁকে নিয়ে, সেটাই এখন দেখার।

Releated Posts

বাংলা ভোট-পরবর্তী হিংসা: অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ জ্ঞানেশ কুমারের

মঙ্গলবার ফল ঘোষণা হওয়ার পর দুজনের হত্যা ও একের পর এক পার্টি অফিস দখলের ঘটনা ঘটে। তারপরই জারি…

ByByDebojit Mukherjee May 6, 2026

ভোট-পরবর্তী হিংসা থামাতে কড়া পথে হাঁটলো লালবাজার

তাদের বক্তব্য, মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে ভোট-পরবর্তী হিংসার নানা ঘটনায় এবং দায়ের করা হয়েছে কয়েকটি মামলা।

ByByDebojit Mukherjee May 6, 2026

বঙ্গজয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এই জয়ের জন্য, ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুভেচ্ছাবার্তার বিষয়টি মঙ্গলবার জনসম্মুখে এনেছেন…

ByByDebojit Mukherjee May 6, 2026

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে

ByByDebojit Mukherjee May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top