• Home
  • জেলার খবর
  • “যাঁদের দরকার, তাঁরা পাবেন” দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া অবস্থান শুভেন্দুর

“যাঁদের দরকার, তাঁরা পাবেন” দুর্গাপুজোর অনুদান নিয়ে কড়া অবস্থান শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দুর্গাপুজোতে সরকারি অনুদান নিয়ে কড়া অবস্থান রাজ্য সরকারের। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে যাদের অনুদানের দরকার আছে, শুধু তাদেরই দেওয়া হবে। অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন যে ক্লাবগুলির আর্থিক সক্ষমতা দেখেই অনুদান দেওয়া বা না দেওয়ার বিষয়টি ঠিক করা হবে। 

এদিন নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে এই বিষয়ে নিজের অবস্থান জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর বক্তব্য, “যাঁরা সেই টাকার উপর নির্ভর করে পুজোর ব্যবস্থা করেন, অনুদান তাঁদেরকেই দেওয়া হবে। যাঁদের দরকার নেই, তাঁরা পাবেন না।” অর্থাৎ নিজের বক্তব্যে তিনি বুঝিয়ে দেন যে বেছে বেছে অনুদান দেওয়া হবে। এবার দেখার বিষয় যে এই ব্যাপারে আগামীদিনে কী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top