এবার মহুয়ার উপর ডিম হামলা

Image

দেবজিৎ মুখার্জি, নদিয়া: এবার তৃণমূল নেতাদের উপর ডিম হামলার তালিকায় নাম উঠলো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। কালীগঞ্জে কর্মীসভা চলাকালীন তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পাথর ও কাদা। তিনি অভিযোগের আঙুল তোলেন শাসকদলের কর্মী-সমর্থকদের দিকে। শুধু তাই নয়, তাঁর তরফ থেকে তোলা হয় ‘পুলিশ ইনঅ্যাকশন’এর অভিযোগও। ঘটনার ভিডিও পর্যন্ত তুলে ধরা হয়েছে সমাজমাধ্যমে।

ক্ষমতা হারানোর পর থেকেই রাজ্যের নানা প্রান্তে তৃণমূল নেতাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। দলের সর্বস্তরের নেতারাই এই হেনস্থার শিকার হয়েছেন। দলের বিধায়ক, সাংসদ থেকে শুরু করে প্রাক্তন মন্ত্রী ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেউই এর হাত থেকে বাঁচেননি। এই জাতীয় হামলার তীব্র নিন্দা করা হয়েছে প্রাক্তন শাসকদলের তরফ থেকে। যদিও গেরুয়া শিবিরের মতে রাজ্যবাসী দীর্ঘদিন ধরে জমানো ক্ষোভ উগরে দিয়েছেন।

এবার সেই তালিকায় নাম উঠলো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের। বুধবার কালীগঞ্জে তিনি তৃণমূলের এক কর্মীসভায় যোগ দিতে গিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকালীন দলীয় কার্যালয়ের বাইরে জাতীয় সড়কে কয়েকজন বিক্ষোভকারী জড়ো হন হাতে কালো পতাকা নিয়ে এবং তাঁরা ‘মহুয়া মৈত্র গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। এরপর উগ্র হয়ে যায় পরিস্থিতি। পার্টি অফিসের জানালায় ছোঁড়া হয় ডিম, পাথর ও কাদা। তৃণমূল সাংসদদের দাবি, তাঁর গায়ে একটি ডিম লেগেছে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর বক্তব্য, বিজেপির বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছিল না পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায় যে প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে আসরে নামে কেন্দ্র বাহিনী। তবে এলাকায় এখনো চাঞ্চল্য রয়েছে।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top