• Home
  • জেলার খবর
  • “এ শুধু শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো নয়, সোনার বাংলা গড়ার ভিত”: অমিত শাহ

“এ শুধু শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো নয়, সোনার বাংলা গড়ার ভিত”: অমিত শাহ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে শহরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় মূর্তির ভূমিপুজো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নিজের বক্তব্য পেশ করেন। জনসংঘের প্রতিষ্ঠাতার অবদান তুলে ধরার পাশাপাশি তিনি প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পাশাপাশি, বক্তব্য রাখেন অনুপ্রবেশকারী ইস্যু নিয়েও। 

অমিত শাহ বলেন, “এ শুধু শ্যামাপ্রসাদের মূর্তির ভূমিপুজো নয়, সোনার বাংলা গড়ার ভিত। যে বাংলার স্বপ্ন রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরা দেখতেন, সেই গৌরবোজ্জ্বল জায়গায় ফের পৌঁছবে বাংলায়।” পূর্ণ মর্যাদার সাথে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করার উদ্যোগ নেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তাঁর প্রতিশ্রুতি, যাঁদের নাগরিকত্ব দিতে এখনও বাকি আছে, দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে তাঁদের, তবে খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে।

প্রসঙ্গত, এদিন ভারত কেশরীকে শ্রদ্ধা জানাতে তাঁর স্কুল মিত্র ইন্সটিটিউশনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান যে ঘরে ঘরে পুজো করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এবং তাঁর স্বপ্নপূরণ করবে বিজেপি সরকার। শুধু তাই নয়, তিনি এই প্রতিশ্রুতিও দেন যে সরকার ভারত কেশরীর বিচারধারায় চলবে। পাশাপাশি, পূর্বতন সরকারগুলির বিরুদ্ধে শ্যামাপ্রসাদকে ভোলানোর চেষ্টার অভিযোগ তোলেন তিনি। 

এদিন মিত্র ইনস্টিটিউশন থেকে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান প্রজন্মকে জানাতে আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় অবধি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা সিলেবাস যুক্ত করা হবে। তাঁর বক্তব্য, “আমি মনে করি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান মুদ্রিত-পঠিত-চর্চিত হওয়া উচিত।” পাশাপাশি, স্কুলের সংস্কারের জন্য নানা উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধায়ক তহবিল থেকে দেওয়া হবে ২৫ লক্ষ টাকা স্কুল পুনর্গঠনের জন্য। পাশাপাশি তিনি এই ঘোষণাও করেন যে স্কুলটি অন্তর্ভুক্ত করা হবে পিএম শ্রী প্রকল্পে।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top