• Home
  • জেলার খবর
  • “এটাই নাকি মহিলাদের প্রতি সম্মান বিজেপির” শাহের এই দিদি মন্তব্যের পাল্টা অভিষেকের

“এটাই নাকি মহিলাদের প্রতি সম্মান বিজেপির” শাহের এই দিদি মন্তব্যের পাল্টা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘এই দিদি’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, তিনি এও দাবি করেন যে এবার ৫০ও পার করতে পারবে না বিজেপি।

জয়নগরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের এক মহিলা মুখ্যমন্ত্রীকে বলছেন এই দিদি। এটাই নাকি মহিলাদের প্রতি সম্মান বিজেপির। রাজ্যের এক নির্বাচিত মুখ্যমন্ত্রী, যিনি ১০ বছরের বড় অমিত শাহের থেকে, তাঁকে এই দিদি বলেন কি করে।”

পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ও দিদি’ মন্তব্যের প্রসঙ্গও টেনে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগেরবার প্রধানমন্ত্রী বলেছিলেন ও দিদি। ফলও পেয়েছে এই অসম্মানের। ৭৭এ আটকেছিল বিজেপির গাড়ি। এবার পার হবে না ৫০ও।”

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top