• Home
  • জেলার খবর
  • “ভোটটাই তো দিতে পারবে না” মনোনয়ন জমা দিয়ে ডিলিটেড ভোটারদের নিয়ে বললেন মমতা

“ভোটটাই তো দিতে পারবে না” মনোনয়ন জমা দিয়ে ডিলিটেড ভোটারদের নিয়ে বললেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুধবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে তিনি সার্ভে বিল্ডিংয়ে যান এবং নমিনেশন ফাইল করেন। এদিন তাঁর মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল কালীঘাটে। 

মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে ‘ডিলিটেড’ ভোটারদের নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “কী হবে পরে নাম তুলে? ভোটটাই তো দিতে পারবে না।” পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে চিন্তাপ্রকাশ করে তিনি বলেন, “মানে কী ট্রাইবুনাল চলাকালীন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বন্ধ করে দেওয়ার।” তিনি পরিষ্কার করে দেন যে তারা আদালতে যাবে।

প্রসঙ্গত, গতবারের মতো এবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে বিতর্কিত জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। জল গড়ায় আদালত পর্যন্তও। পরে অবশ্য ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দেখার বিষয় যে এই নির্বাচনে গতবারের পরাজয়ের বদলা নিতে পারেন কিনা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কী হয় ফল? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top