• Home
  • দেশ
  • “কোনদিনই ভোলা যাবে না তাঁদের কথা” পহেলগাঁও জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে মোদি

“কোনদিনই ভোলা যাবে না তাঁদের কথা” পহেলগাঁও জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে মোদি

Image

দেবজিৎ মুখার্জি: পহেলগাঁও জঙ্গি হামলার বর্ষপূর্তি উপলক্ষে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সোশ্যাল মিডিয়া থেকে তিনি এই ব্যাপারে একটি পোস্ট করেন। নিহতদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তিনি সমবেদনা জানান স্বজনহারা পরিবারগুলির প্রতিও।

নিজের এক্স হ্যান্ডেল থেকে প্রধানমন্ত্রী লেখেন, “স্মরণ করছি গতবছর এদিনে ঘটে যাওয়া ভয়াবহ পহেলগাম জঙ্গি হামলায় নিহত নিরীহদের। কোনদিনই ভোলা যাবে না তাঁদের কথা। আমি সমবেদনা জানাচ্ছি শোকাহত পরিবারগুলির প্রতি।” তিনি আরো লেখেন, “জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ শোক ও সংকল্পে। কোনও প্রকার সন্ত্রাসের কাছে মাথা নত করবে না ভারত। কখনো সফল হবে না জঙ্গিদের জঘন্য পরিকল্পনা।”

প্রসঙ্গত, গতবছর এদিন পহেলগাওয়ের বৈসরণ উপত্যকায় পাক সন্ত্রাসবাদীদের হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন, যাঁদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় ব্যবসায়ী টাট্টুঘোড়াওয়ালা। এরপরই ভারতের তরফ থেকে পাল্টা দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর রূপে’ এবং তছনছ করে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গিঘাঁটিগুলি। এরপর ভারত-পাক যুদ্ধ লাগে এবং এতে ব্যাপক ক্ষতি হয় পাকিস্তানের। অবশেষে যুদ্ধবিরতি লাগে।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top